শিরোনাম
◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২১, ০৩:৪০ দুপুর
আপডেট : ১৯ নভেম্বর, ২০২১, ০৩:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পুলিশের দুটি হেলিকপ্টার কিনতে রাশিয়ার সঙ্গে চুক্তি সই

মাসুদ আলম: [২] জননিরাপত্তা বিধান ও দেশের আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা ও দক্ষতা আরও বাড়ানোর লক্ষ্যে জেএসসি রাশিয়ান হেলিকপ্টার্স থেকে দুটি এমআই-১৭১এ২ হেলিকপ্টার কেনার জন্য চুক্তি স্বাক্ষর হয়েছে।

[৩] শুক্রবার বেলা সাড়ে ১১টায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাংলাদেশ ড. বেনজীর আহমেদ ও জেএসসি রাশিয়ান হেলিকপ্টার্সের মহাপরিচালক অ্যান্ড্রি বোজিনস্ক্রি (Andrey Boginskiy) ভার্চুয়ালি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

[৪] চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দিন, বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান অ্যাম্বেসেডার অ্যালেক্সান্ডার মানটিটস্কি (Alexander Mantytsky), বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি ও ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানরা উপস্থিত ছিলেন।

[৫] এসময় জেএসসি রাশিয়ান হেলিকপ্টার্সের মহাপরিচালক ছাড়াও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়