শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে নিঝুম মজুমদারকে হেনস্তা করে যুক্তরাষ্ট্র যুবদল, ছাত্রলীগের নেতৃবৃন্দের সামনে (ভিডিও) ◈ প্রধানমন্ত্রীর দেখা না পেয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ওপর ক্ষু'ব্ধ নেতাকর্মীরা, হেনস্তার চেষ্টা (ভিডিও) ◈ উপজেলা পরিষদের প্রশাসক হলেন ৮ ইউএনও ◈ কুমিল্লায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আটক ◈ বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা সারাদেশের বিদ্যুৎকেন্দ্র নিয়ে ◈ মোহাম্মদপুরে কয়েকশ’ লোকের হামলা-ভাঙচুর, ১৫ লাখ টাকা ও জমির দলিল লুটের অভিযোগ ◈ টিকটক পরিচয়ে কুমিল্লায় দেখা করতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার, অভিযুক্ত পলাতক ◈ গাইবান্ধায় যেভাবে কণ্ঠ নকল করে মোবাইল ব্যাংকিং প্রতারণার ফাঁদ পাতেন প্রতারক (ভিডিও) ◈ যুক্তরাজ্যে ঘুরে দাঁড়াল বাংলাদেশের পোশাক রপ্তানি, আগস্টে প্রবৃদ্ধি ১০.৫৩%

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২১, ১২:৫০ রাত
আপডেট : ১৯ নভেম্বর, ২০২১, ১২:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তসলিমা নাসরিন: দক্ষিণ-পূর্ব এশিয়ার মানুষই প্রথম আমেরিকা আবিষ্কারক!

তসলিমা নাসরিন
সম্প্রতি তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বললেন, ‘মুসলমানরা আমেরিকা আবিষ্কার করেছিলেন ক্রিস্টোফার কলম্বাসেরও আগে। কলম্বাস করেছিলেন ১৪৯২ সালে। আর মুসলমানরা করেছিলেন কলম্বাসের ৩১৪ বছর আগে। ১১৭৮ সালে। কলম্বাস তাঁর আত্মজীবনীতে লিখেছেন, কিউবার সমুদ্রতীরে এক টিলার ওপর তিনি একটি মসজিদ দেখেছিলেন।’ কিন্তু কলম্বাসের আগে আমেরিকায় মুসলিমদের উপস্থিতি ছিলো বলে কোনও ইতিহাসবিদ মানেন না। কিউবাও অস্বীকার করেছে এরদোয়ানের মসজিদ দাবি। এরদোয়ানের দাবির কোনো প্রমাণ নেই। কিন্তু ইউরোপের উত্তরাঞ্চল থেকে ভাইকিংরা যে কলম্বাসেরও পাঁচশো বছর আগে আমেরিকা আবিষ্কার করেছিলেন, তার অনেক প্রমাণটমানও আছে। প্রাচীন আইসল্যান্ডিক সাগাতেই পাওয়া যায় ভাইকিংদের আমেরিকা বিজয়ের কাহিনি।

আমেরিকা কি অনাবিষ্কৃত ছিলো ভাইকিং আর কলম্বাসের আগে? আমেরিকার আদিবাসীদের কথা ভুলেই যায় লোকে। আদিবাসীরা আমেরিকা আবিষ্কার করেছিলেন আজ থেকে ১২ হাজার বছর আগে। তখন সাইবেরিয়া থেকে আলাস্কায় পায়ে হেঁটেই যাওয়া যেতো। এই আদিবাসীরা এসেছিলেন উত্তর-পূর্ব এশিয়া থেকে। এখন আবার নতুন একটা গবেষণা বলছে যে উত্তর-পূর্ব এশিয়া থেকে আসা আদিবাসীরা প্রথম আমেরিকা আবিষ্কার করেননি। তাঁদের আগেও মানুষ এসেছেন। ষাট হাজার বছর আগে দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে মানুষ অস্ট্রেলিয়ায় গিয়ে বসবাস শুরু করেছিলেন, ওইখান থেকেই সাড়ে ১৩ হাজার বছর আগে আমেরিকায় পাড়ি দিয়েছিলেন। সুতরাং এখন পর্যন্ত, আমাদের জানামতে, দক্ষিণ-পূর্ব এশিয়ার মানুষই প্রথম আমেরিকা আবিষ্কারক। Taslima Nasrin-র ফেসবুক ওয়ালে লেখাটি পড়ুন।

  • সর্বশেষ