শিরোনাম
◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের ◈ ফাইনালে শ্রীলঙ্কার কা‌ছে ৪ রানে হার, রানার্সআপ বাংলাদেশ ◈ একের পর এক ফ্লাইট বাতিল, আর্থিক ক্ষতির মুখে এভিয়েশন খাত ◈ ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম চালানে এলো ১৮টি ◈ ক্ষমা চেয়েও রক্ষা নেই ইনফান্তিনোর, ফিফা কাউন্সিলের কাঠগড়ায় সভাপতি ◈ বিশ্বব্যাংকের সঙ্গে ৫ বছরের উন্নয়ন চুক্তি করছে বাংলাদেশ, ২-৩ সপ্তাহের মধ্যে চূড়ান্ত বৈঠক ◈ কুমিল্লায় যুবদল নেতাকে কাউসারকে কুপিয়ে হত্যা ◈ ব্যাংককে আইএমএফ- বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিক্ষোভ, ঋণ বাতিল ও ধনীদের ওপর কর আরোপের দাবি ◈ ১৫ ঘণ্টা পর মুক্তি পেলেন কুমিল্লা সীমান্তে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২১, ১১:৪৪ রাত
আপডেট : ১৮ নভেম্বর, ২০২১, ১১:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মালয়েশিয়ায় মিনি গার্মেন্টসে অভিযানে ২৬ বাংলাদেশি গ্রেপ্তার

শেখ সেকেন্দার আলী: [২] অবৈধ অভিবাসীদের বৈধ হওয়ার সুযোগ দিয়ে চলছে ধরপাকড়। প্রতিদিন দেশটির কোথাও না কোথাও চলছে এই অভিযান। বিভিন্ন দেশের শতাধিক অভিবাসীদের গ্ৰেফতারের রেশ কাটতে না কাটতেই ফের অভিযানে গ্রেফতার হলো ২৬ বাংলাদেশি।

[৩] বুধবার ১৭ নভেম্বর স্থানীয় সময় বিকেল ৪ টায় দেশটির অভিবাসন বিভাগের ২০ জনের একটি চৌকস দল শাহ আলমে তিনতলা ভবনে অভিযান চালিয়ে ২৬ জন বাংলাদেশী ও একজন নেপালকে গ্ৰেফতার করে। স্থানীয় নাগরিক ও একজন বাংলাদেশী আলী বাবা এটি পরিচালনা করতো বলে জানান ইমিগ্ৰেশন পুলিশ।

[৪] দেশটির অভিবাসন বিভাগের প্রধান দাতো খাঁয়রুল দাজায়মি দাউদ এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, তিন তলা বিশিষ্ট ভবনের খুব গোপনে তারা এই মিনি গার্মেন্ট পরিচালনা করতো। সকালে তাদের শ্রমিকরা প্রবেশ‌ করলে তারা রাতে বের হতো। তিনি আরো বলেন, গ্রেফতারকৃতদের কাছে বৈধ কাগজপত্র না থাকা, ভিসার অপব্যবহার এবং বৈধতার মেয়াদ শেষ হওয়ার পরেও অবস্থান করছেন।

[৫] গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অভিবাসন আইনের ১৯৫৯/৬৩ ও ১৯৬৬/ ১৯৬৩ ধারায় গ্ৰেফতার করা হয়েছে। পরবর্তি পদক্ষেপের জন্য সবাইকে সেলাংগরেল সেমেনি ডিপোতে রাখা হয়েছে।

  • সর্বশেষ