শিরোনাম
◈ পাঁচ বছরে সাড়ে আট লাখ থেকে তিন লাখ, শেয়ারবাজারে নিঃস্ব ক্ষুদ্র বিনিয়োগকারীরা! ◈ একসময় চারদিকে আওয়ামী লীগের সমর্থক দেখা গেলেও এখন পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে: সাকিব আল হাসান ◈ বাংলাদেশের 'হিন্দুদের অবস্থা' দেখিয়ে পশ্চিমবঙ্গে আরএসএস যেভাবে প্রচারণা চালিয়েছে ◈ ১১০ সিসির ওপরে মোটরসাইকেলে বাড়তি কর, অটোরিকশাও আসছে আয়করের আওতায়, বছরে রাজস্ব আসতে পারে ১৫২০ কোটি টাকা ◈ এবার শিক্ষকদের জন্য যে সতর্ক বার্তা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ◈ স্মার্ট আইডিয়াই বিশ্ব শাসন করছে, সময়োপযোগী শিক্ষা ছাড়া বেকারত্ব কমানো সম্ভব নয়: তারেক রহমান ◈ রাজশাহীতে যুবককে গাছে বেঁধে লাঠিপেটা, তোলপাড় সামাজিক মাধ্যমে ◈ ৭১৭টি রাষ্ট্রীয় মদের দোকান বন্ধের নির্দেশ থালাপতি বিজয়ের ◈ হামের ভয়াবহতার মধ্যে ভয় দেখাচ্ছে ডেঙ্গু! ◈ কুমিল্লায় বারান্দার গ্রিলে ঝুলন্ত যুবকের ভিডিও ভাইরাল, পরে মিলল ভিন্ন তথ্য

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২১, ০৪:১৪ দুপুর
আপডেট : ১৭ নভেম্বর, ২০২১, ০৪:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বরগুনায় সদ্য কারামুক্ত যুবলীগ সভাপতির মোনাজাত

মো.সাগর আকন : বরগুনা আমতলী উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মেয়র মোঃ মতিয়ার রহমানের ভাগ্নে যুবলীগ নেতা আবুল কালাম আজাদকে চাঁদার দাবীতে কুপিয়ে হত্যা চেষ্টা মামলার অন্যতম আসামী উপজেলা যুবলীগের সভাপতি জিএম ওসমানী হাসান দীর্ঘ ৫৮ দিন কারাবরণ করে গতকাল (মঙ্গলবার) বিকেলে বরগুনা জেলা কারাগার থেকে জামিনে বের হয়েছে।

কারামুক্তিতে উপজেলা যুবলীগের নেতা- কর্মীরা তাকে ফুলের মালা পড়িয়ে মোটর শোভাযাত্রা দিয়ে আমতলীতে নিয়ে আসে। সন্ধ্যায় আমতলী চৌরাস্তায় একটি সংক্ষিপ্ত পথসভায় বক্তব্যে শেষ মুহুর্তে মোনাজাতে তিনি তাকেসহ অন্যান্য যুবলীগ, ছাত্রলীগ ও সেচ্ছাসেবক লীগের নেতা- কর্মীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানির করা ও আওয়ামী লীগ নিধন করার জন্য উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ মতিয়ার রহমানের নাম উল্লেখ করে আল্লাহর কাছে মোনাজাত করেন। যা সামাজিক যোগাযোগ মাধ্যম এবং আমতলীতে টক অব দ্যা টাউনে পরিণত হয়েছে।

উপজেলার যুবলীগের সভাপতি জিএম ওসমানী হাসান বলেন, বিএনপি জামাত থেকে আসা মেয়র মতিয়ার রহমান আওয়ামী লীগ নিধন করার জন্য যে পায়তারা চালাচ্ছে তা যেনো প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দক্ষিণবঙ্গের অভিবাবক আবুল হাসনাত আবদুল্লাহ, বাহাউদ্দিন নাসিমসহ অন্যান্য নেতাদের কাছে পৌছায়। সবশেষে আমতলীর শান্তি ও শৃঙ্খলা যেনো বজায় থাকে দোয়া চেয়ে মোনাজাত শেষ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়