শিরোনাম
◈ মাথাপিছু বরাদ্দ ৮ হাজার টাকা বাড়লেও বাড়ছে ঋণের দায় ◈ সস্তায় পেয়ে ৩৪ তলায় ফ্ল্যাট কিনেছিলেন, পরে জানলেন বাস্তবে কোনো অস্তিত্বই নেই ◈ বিসিবির প‌রিচালকরা কে কোন ক‌মি‌টির দায়িত্ব পে‌লেন ◈ নির্বাচনের আগে একটি দলকে ইসলামী ব্যাংক ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ পুশইন ঠেকাতে বেনাপোল সীমান্তে দেড়গুণ বাড়ানো হলো বিজিবি মোতায়েন ◈ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ব্যাংকটি বিএনপি সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী ◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও ◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২১, ১১:১৫ দুপুর
আপডেট : ১৭ নভেম্বর, ২০২১, ১১:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নতুন চোটে আবারও মাঠের বাইরে গ্যারেথ বেল

স্পোর্টস ডেস্ক : [২] চোট কাটিয়ে প্রায় দুই মাস পর সদ্যই ফিরেছিলেন জাতীয় দলে। কিন্তু বিধিবাম ফেরার ম্যাচেই আবার নতুন করে পায়ে আঘাত পেয়েছেন গ্যারেথ বেল। ফলে বেলজিয়ামের বিপক্ষে আসছে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে তিনি খেলতে পারবেন না ওয়েলসের হয়ে।

[৩] গত শনিবার বেলারুশের বিপক্ষে ৫-১ গোলে জয় পাওয়া ম্যাচে শুরুর একাদশে ছিলেন বেল। জাতীয় দলের হয়ে সেটি ছিল তার ১০০তম ম্যাচ। মাইলফলক ছোঁয়ার দিনে দলের জয় মিললেও ব্যক্তিগতভাবে ম্যাচটা ভালো কাটেনি তার। পায়ের পেশিতে চোট পাওয়ায় বিরতির পর তাকে আর মাঠে নামাননি কোচ।

[৪] তখনই ধারণা করা হচ্ছিল, মঙ্গলবার বেলজিয়ামের বিপক্ষে ম্যাচে হয়তো খেলা হবে না ৩২ বছর বয়সী এই ফুটবলারের। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার খবর, ওয়েলস মেডিকেল স্টাফ বেলের নতুন চোটের বিষয়টি রিয়াল মাদ্রিদকে নিশ্চিত করেছে। জাতীয় দলের ক্যাম্প থেকে বেল রিয়ালে ফেরার পর পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হবে তার চোটের অবস্থা।

[৫] স্প্যানিশ ক্লাবটির হয়ে সবশেষ লা লিগায় গত ২৮ অগাস্ট রিয়াল বেতিসের বিপক্ষে ম্যাচে মাঠে নেমেছিলেন বেল।

[৬] বাছাইয়ের ‘ই’ গ্রুপে সাত ম্যাচে ছয় জয় ও এক ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে কাতার বিশ্বকাপের টিকেট নিশ্চিত করেছে বেলজিয়াম। ১৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ওয়েলস। মঙ্গলবার রাতে দুই দলের মুখোমুখি লড়াইয়ে হার এড়ালেই ওয়েলসের প্লে-অফ নিশ্চিত হবে। - স্কাই স্পোর্টস

  • সর্বশেষ
  • জনপ্রিয়