শিরোনাম
◈ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানুষের ঢল ◈ ২১১ জনকে ৭৯ জন মিলে ‘তীরের মতো সোজা’ করে রাখব: আমির হামজা ◈ অর্থনৈতিক দায়-দেনা, সিন্ডিকেট ও মব জাস্টিস—নতুন সরকারের কঠিন সমীকরণ ◈ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ ◈ প্রথমবারের মতো শহীদ মিনারে জামায়াত আমির, জানালেন শ্রদ্ধা ◈ ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ◈ ‘বিপজ্জনক’ সংখ্যাগরীষ্ঠতায় বিএনপির প্রকৃত রাজনৈতিক চরিত্র দেখা যাবে ◈ কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যয় আড়াই ট্রিলিয়ন ডলারে ◈ ওয়ান‌ডে সি‌রিজ খেল‌তে পা‌কিস্তান ৯ মার্চ বাংলাদেশে আসছে, সূচি ঘোষণা বিসিবির ◈ চাঁদাকে জাতীয়করণের ঘোষণা দেওয়া হলো কি না, প্রশ্ন জামায়াত আমিরের

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২১, ১০:০৬ রাত
আপডেট : ১৬ নভেম্বর, ২০২১, ১০:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ময়মনসিংহে ইউপি নির্বাচনে সহিংসতা এড়াতে প্রার্থীদের নিয়ে ওসি'র মতবিনিময় সভা

আল আমীন: [২] সারা দেশের ন্যায় ৩য় ধাপ ইউপি নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ সদর উপজেলার ১১ নং ঘাগড়া ইউনিয়নে বিভিন্ন প্রার্থী ও প্রতিদ্বন্দ্বি প্রার্থীগণের সাথে আইন-শৃংখলা বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

[৩] এতে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ (পিপিএম-সেবা) উপস্থিত থেকে বলেন, কোন অবস্থাতেই আসন্ন ইউপি নির্বাচনে অপ্রীতিকর ঘটনা মেনে নেয়া হবেনা। আইন শৃংখলা বজায় রেখে স্ব স্ব প্রচারনা চালানোর জন্য সকলকে অনুরোধ জানান।

[৪] তিনি মঙ্গলবার দুপুরে সদর উপজেলার ১১ নং ঘাগড়া ইউনিয়ন এর আয়োজিত সভায় সকল চেয়ারম্যান এবং মেম্বার প্রার্থী দের উদ্দেশ্যে আচরণবিধি মেনে নির্বাচনী প্রচারণাসহ নির্বাচনের দিন সকলকে সহনশীল থাকার আহ্বান।

[৫] ময়মনসিংহ সদরের নির্বাচনী প্রার্থী ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে আচরন বিধি ও আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ উপহারের আশ্বাস দিয়ে গতকাল শহরের তারেক স্মৃতি অডিটরিয়ামে বক্তব্য রাখেন পুলিশ সুপার আহমা উজ্জামান পিপিএম (সেবা)সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান-আশরাফ হোসাইন, র‌্যাব-১৪ ময়মনসিংহের অধিনায়ক কোম্পানি কমান্ডার মেজর- আখের মোহাম্মদ জয়।

[৬] সে সময় কোতোয়ালি মডেল থানার ওসি- শাহ কামাল আকন্দ, নির্বাচনী আচরণবিধি মেনে চলার জন্য সকলের প্রতি অনুরোধ জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়