শিরোনাম
◈ ৫৯টি আসনে বিজয়ের ঘোষণা জামায়াতের ◈ ঢাকা-১৩ আসনে ববি হাজ্জাজ-মামুনুল হকের হাড্ডাহাড্ডি লড়াই ◈ নির্বাচন ফলাফল নিয়ে সর্বোচ্চ স্বচ্ছতার আশ্বাস সিইসির ◈ শানাকার রেকর্ড, বিশ্বকা‌পে ওমান‌কে ১০৫ রা‌নে হারা‌লো শ্রীলঙ্কা ◈ আম্পায়ারের সাথে তর্ক করায় জরিমানা হ‌লো আফগান তারকা নবীর ◈ ৫৪ কেন্দ্রের ফলাফলে এগিয়ে দাঁড়িপাল্লা, তৃতীয় অবস্থানে রাশেদ খান ◈ ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে তারেক রহমান বেসরকারিভাবে বিজয়ী ◈ পটুয়াখালী-৩ আসনে নুরুল হক বেসরকারিভাবে জয়ী ◈ বাংলাদেশ নারী ফুটবল দল ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্সের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে  ◈ ভোটের দিন দেশে অন্তত ৯ জনের মৃত্যু; খুলনায় বিএনপি নেতার মৃত্যু ঘিরে অভিযোগ-পাল্টা অভিযোগ

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২১, ০৭:১৯ বিকাল
আপডেট : ১৬ নভেম্বর, ২০২১, ০৭:২০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জুতায় বিয়ার ঢেলে খাওয়ার অস্ট্রেলিয়ার বিজয় উল্লাসকে ‘জঘন্য’ বললেন শোয়েব আক্তার

স্পোর্টস ডেস্ক: [২] প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া। এই জয়ে জুতায় পানীয় ভরে পান করতে শুরু করেন অজিরা। তবে এমন দৃশ্য মোটেও পছন্দ হয়নি গতিদানব খ্যাত পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব আখতারের।

[৩] অস্ট্রেলিয়ান ড্রেসিংরুমের উদযাপনের একটি ভিডিও আইসিসি তার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছে। ওই ভিডিওতে দেখা যায়, ম্যাথু ওয়েড তার জুতা খুলে তাতে পানীয় ঢেলে তা পান করেন। এরপর মার্কাস স্টোইনিস তার কাছ থেকে জুতাটি নিয়ে তাতে পানীয় ঢেলে তিনিও পান করেন।

[৪] এমন উদযাপনে রীতিমতো বিরক্ত হয়ে এক টুইটারের মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে শোয়েব আখতার। তিনি টুইট বার্তায় লিখেছেন, উদযাপনের জঘন্য একটি উপায়।- টুইটার। সম্পাদনা: রাহুল রাজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়