শিরোনাম
◈ বিশ্ববাজারে কমেছে তেলের দাম ◈ বৈশ্বিক সংকট মোকাবিলায় বাংলাদেশ-জাতিসংঘ সহযোগিতা জোরদারের প্রত্যয় ◈ বহুমুখী যুদ্ধে চাপে ইসরাইল, ভেঙে পড়ার সতর্কবার্তা সেনাপ্রধানের ◈ যুক্তরাষ্ট্রকে জবাব দিল ইরান, শর্তে অনড় তেহরান ◈ ১১৩ বিলিয়ন ডলার ছাড়ালো বিদেশি ঋণ ◈ যুদ্ধের প্রভাবে ব্যবহৃত গাড়ি রপ্তানিতে ধস, বিপাকে জাপানি ব্যবসায়ীরা ◈ ‘মহাবিপদের’ আশঙ্কা করছে সৌদি আরব ◈ প্যারেডে হেলিকপ্টার থেকে এন্টি-ট্যাংক উইপন, নজর কেড়েছে কে-৯ ইউনিট ও ডগ স্কোয়াড ◈ যে কারণে আবারও বাজারে ছাড়া হচ্ছে বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট! ◈ ডিজিএফআই ক্লিয়ারেন্স ছাড়া কোনো রাজনৈতিক আসমিকে ছাড়া হতো না: আদালতে মামুন খালেদের দাবি

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২১, ০৬:৩৭ বিকাল
আপডেট : ১৬ নভেম্বর, ২০২১, ০৯:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রংপুরের দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে আওয়ামী লীগের ৫ বিদ্রোহী প্রার্থী বহিষ্কার

আফরোজা সরকার: [২] রংপুরের কাউনিয়া উপজেলায় তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অংশ নেওয়া আওয়ামী লীগের স্বতন্ত্র পাঁচ প্রার্থীকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে উপজেলা আওয়ামী লীগ তাদের বহিষ্কার করেছে।

[৩] সোমবার (১৫ নভেম্বর) রাতে কাউনিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম মায়া ও সাধারণ সম্পাদক আব্দুল হান্নানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

[৪] বহিষ্কৃতরা হলেন, কাউনিয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মাহফুজার রহমান বসুনিয়া, আইন বিষয়ক সম্পাদক সরকার আবু ফেরদৌস মো. মহসীন হীরা, উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. ইউসুফ আলী, রংপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মো. আব্দুল মজিদ ও টেপামধুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম।

[৫] দলীয় মনোনয়ন না পেয়ে হারাগাছ ইউনিয়নে চেয়ারম্যান পদে মাহফুজার রহমান বসুনিয়া ও ইউসুফ আলী, কুর্শা ইউনিয়নে আব্দুল মজিদ, বালাপাড়া ইউনিয়নে সরকার আবু ফেরদৌস মো. মহাসিন হীরা এবং রাশেদুল ইসলাম টেপামধুপুর ইউনিয়নে স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন।

[৬] এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান জানান, দল বিচার-বিবেচনা করে প্রার্থী মনোনয়ন দিয়েছে। প্রার্থী চূড়ান্ত করতে আমাদের কোনো হাত নেই। এটি দলের মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত। কিন্তু বেশ কয়েকজন দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিয়ে শৃঙ্খলা ভঙ্গ করেছে। সোমবার বিকেলে বর্ধিত সভায় দলীয় গঠনতন্ত্র মোতাবেক তাদের বহিষ্কার করা হয়েছে।বহিষ্কার করার চিঠিও তাদের কাছে পাঠানো হয়েছে।

[৭] দলের স্বার্থে বিদ্রোহী কাউকে ছাড় না দেওয়ার কথা জানিয়ে তিনি আরও বলেন, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী যদি নৌকার বিপক্ষে বিদ্রোহী প্রার্থীদের পক্ষ নিয়ে কাজ করে, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা চাই দল মনোনীত প্রার্থীর পক্ষে সবাই এক হয়ে কাজ করুক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়