শিরোনাম
◈ জ্বালানি ঘাটতি ও নিরাপত্তা সংকটে দেশের পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, মালিকদের সতর্কবার্তা ◈ যৌ.ন আকাঙ্ক্ষা বাড়াতে টেস্টোস্টেরন থেরাপি: সমাধান নাকি লাভজনক ব্যবসা? ◈ ইরান সংঘাত দীর্ঘায়িত হলে অর্থনীতির বড় ধাক্কা, ঝুঁকির তালিকায় শীর্ষে কারা ◈ শিশুসহ ৩৩ বাংলাদেশি বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ◈ এবার বিশ্বনেতাদের কাছে ইরানকে রুখতে যে আহ্বান জানালেন নেতানিয়াহু ◈ ইরান-ইসরাইল যুদ্ধ শেষ করার জন্য অবশেষে যে পদক্ষেপ নিতে যাচ্ছে তুরস্ক ◈ কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি; গুলিবিদ্ধ ৪ ◈ ১৫ বছর বয়‌সে অভিষেক ম্যাচে সেঞ্চুরি করে ইতিহাস! ◈ হাদিকে হত্যা জামায়াত-বিএনপির চাল হতে পারে: দাবি অভিযুক্ত ফয়সালের ◈ একাত্তরের গণহত্যার স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২১, ০১:৪১ দুপুর
আপডেট : ১৬ নভেম্বর, ২০২১, ০১:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশে বস্ত্রের চাহিদা মেটাতে বছরে ৪০০-৭০০ মিলিয়ন মিটার বস্ত্র আমদানি করা হয়: বস্ত্র ও পাটমন্ত্রী

মনিরুল ইসলাম:[২] বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, বর্তমানে বাংলাদেশে বাৎসরিক বস্ত্রের চাহিদার পরিমাণ প্রায় ২,৪০০ (দুই হাজার চারশ) মিলিয়ন মিটার। চাহিদার বিপরীতে দেশে প্রায় ১৭০০ থেকে ২০০০ মিলিয়ন মিটার বস্ত্র উৎপাদিত হয়। বাকি ৪০০ থেকে ৭০০ মিলিয়ন মিটার বস্ত্র আমদানি করা হয়।

[৩] মঙ্গলবার জাতীয় সংসদে কাজিম উদ্দিন আহম্মেদের (ময়মনসিংহ-১১) লিখিত প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপত্বিতে অনুষ্ঠিত সংসদের বৈঠকে প্রশ্নোত্তর পর্ব টেবিলে উত্থাপিত হয়।

[৪] এম. আবদুল লতিফের (চট্টগ্রাম-১১) প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশের রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো সচল রাখাসহ আধুনিকীকরণের লক্ষ্যে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে পরিচালনার পরিকল্পনা নেই। বর্তমান সরকার পাটশিল্পকে রক্ষার জন্য বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়