শিরোনাম
◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ ◈ চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মবিরতির পর কড়া ব্যবস্থা, সরাসরি বুকিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ, বিএনপিপন্থী চার নেতা বদলি ◈ বিশ্ববিদ্যালয়ের হলে উপমার লাশ, হিসাব মিলছে না কারও ◈ অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান ◈ তুরস্ক ভিসা এখন ঢাকায়: কোথায়, কখন, কত ফি—সব তথ্য এক নজরে ◈ জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ জিতলে সংস্কার, ‘না’ জিতলে কী হবে? ◈ যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৭ হাজার টন গম ◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২১, ১০:০১ দুপুর
আপডেট : ১৬ নভেম্বর, ২০২১, ০১:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মোংলায় জাহাজ ডুবি: ৫ নিখোঁজ নাবিকদের উদ্ধারের কাজ চলছে

হ্যাপি আক্তার: [২] মোংলা বন্দরের হারবাড়িয়া এলাকায় বিদেশি বাণিজ্যিক জাহাজের সঙ্গে ধাক্কা লেগে এম ভি ফারদিন-১ নামের কয়লা বোঝাই একটি বাল্কহেড ডুবির ঘটনা ঘটেছে। এতে কার্গো জাহাজে থাকা ৫ নিখোঁজ নাবিকদের উদ্ধারে কাজ করছে কোস্টগাডের ডুবুরি দল। একাত্তর টিভি, চ্যানেল২৪

[৩] সোমবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৯টায় বন্দরের হারবাড়িায়ার-৯ নম্বর বয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

[৪] সোমবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ওই বাল্কহেড ডুবির ঘটনা ঘটে। এমভি এলিনা বি নামে বিদেশি জাহাজের কয়লা খালাসকারী প্রতিষ্ঠান মেসার্স টি হক কোম্পানির সুপারভাইজর মো. লোকমান হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

[৫] তিনি জানান, বন্দরের হারবাড়িয়া ৯ নম্বরে অবস্থানরত বিদেশি বাণিজ্যিক জাহাজ এমভি এলিনা বি থেকে কয়লা বোঝাই করে রাজধানীর উদ্দেশ্যে ছেড়ে যায় এমবি ফারদিন ১ বাল্কহেডটি। ওই সময় বিপরীত দিক থেকে বন্দর ত্যাগ করার সময় বিদেশি বাণিজ্যিক জাহাজ এমভি হ্যান্ডপার্কের সঙ্গে ধাক্কা লাগে কয়লা বোঝাই বাল্কহেডটির। এরপর ধীরে ধীরে বাল্কহেডটির পিছনের অংশ ডুবে যায়। এসময় ওই বাল্কহেডের দুই কর্মচারী ও এক আনসার সদস্যকে উদ্ধার করা হয়। তবে এখনো বাল্কহেডের তিন কর্মচারী নিখোঁজ রয়েছেন।

[৬] লোকমান হোসেন আরও জানান, দুর্ঘটনার পর তিনি বাংলাদেশ কোস্টগার্ড, নৌবাহিনী ও বন্দরের সংশ্লিষ্ট শাখাকে জানিয়েছেন। ডুবে যাওয়া বাল্কহেডটিতে ৫০০ থেকে ৬০০ মেট্রিক টন কয়লা থাকতে পারে বলে জানান তিনি।

[৭] বন্দরের হারবার বিভাগ জানায়, বাল্কহেডটি আংশিক ডুবে গেছে। এতে জাহাজ চলাচলের কোন প্রভাব পড়বে না। দ্রুত উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়