শিরোনাম
◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২১, ০৯:৩৬ সকাল
আপডেট : ১৬ নভেম্বর, ২০২১, ০৯:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বার্সেলোনার জার্সিতে নিজেকে সুপারহিরো মনে হয় : দানি আলভেস

স্পোর্টস ডেস্ক: [২] ক্লাব ক্যারিয়ারে সেরা সময়টা কাটিয়েছেন বার্সেলোনায়। এরপর কয়েকটি ক্লাব ঘুরে নাটকীয়ভাবে ফিরে এসেছেন চেনা আঙিনায়। পুরনো ঠিকানায় ফিরে দারুণ রোমাঞ্চিত দানি আলভেস।

[৩] মৌসুমের বাকি সময়টা আলভেস বার্সেলোনায় খেলবেন বলে গত শুক্রবার জানায় স্প্যানিশ ক্লাবটি। যদিও জানুয়ারির আগে লা লিগার দলটির হয়ে মাঠে নামতে পারবেন না তিনি।

[৪] মেডিকেল চেকআপের পর আলভেস জানান তার ক্লাবে ফেরার অনুভূতি। কঠিন সময়ে প্রিয় ক্লাবকে পথে ফেরাতে নিজেকে উজাড় করে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন ৩৮ বছর বয়সী রাইট-ব্যাক।

[৫] তিনি বলেন, আমি সারা জীবন কঠোর পরিশ্রম করেছি এবং এখন আমি বার্সেলোনাকে এগিয়ে নিতে সাহায্য করতে এসেছি। এটি একটি অবিশ্বাস্য চ্যালেঞ্জ এবং আমি রোমাঞ্চিত। আমি যখন এই জার্সি পরি, তখন আমার নিজেকে একজন সুপারহিরো মনে হয়। - মার্কা

  • সর্বশেষ
  • জনপ্রিয়