শিরোনাম
◈ মাদক আস্তানায় আগ্নেয়াস্ত্র হাতে প্রতিমন্ত্রী ‘ইশরাকের অ্যাকশন’, আটক ৬ (ভিডিও) ◈ হামের থাবায় বাংলাদেশ, টিকাদানের ঘাটতি নিয়ে বিশ্বকে সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ সুন্দরবনের জলজ প্রাণীর দেহে প্লাস্টিক, মাছ খেয়ে স্বাস্থ্যঝুঁকিতে মানুষ ◈ দুই সপ্তাহের মধ্যে আজিমপুর কোয়ার্টার পরিচ্ছন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ সৌদিতে কূটনৈতিক তৎপরতায় শ্রীলঙ্কানের মৃত্যুদণ্ড বাতিল, দুই বাংলাদেশির বেলায় কী হলো? ◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২১, ০২:২৫ রাত
আপডেট : ১৬ নভেম্বর, ২০২১, ০২:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিক্ষার্থীদের ‘হাফ ভাড়া’ নিতে রাজি রাইদা পরিবহন

নিউজ ডেস্ক : শিক্ষার্থীদের কাছ থেকে অর্ধেক ভাড়া নিতে রাজি হয়েছে রাইদা পরিবহনের মালিকপক্ষ। ভাড়া নিয়ে দ্বন্দ্বে শিক্ষার্থীকে ঘাড় ধাক্কা দিয়ে নামিয়ে দেওয়ার ঘটনার প্রতিবাদে পরিবহনটির প্রায় ৫০টি বাস আটকে রাখা হয়। এরপর শিক্ষার্থীদের সঙ্গে মালিকপক্ষের দীর্ঘ আলোচনার পর অর্ধেক ভাড়া নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

সোমবার (১৫ নভেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিটে এ তথ্য নিশ্চিত করেছেন রামপুরা থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম।

তিনি বলেন, শিক্ষার্থীদের দাবি অনুযায়ী ঢাকা শহরের যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের পরিচয়পত্র দেখালে তাদের হাফ ভাড়া নিতে এবং নারীদের সংরক্ষিত আসনে পুরুষ বসতে না দেওয়ার দাবি মেনে নিয়েছে রাইদা পরিবহনের ম্যানেজিং ডিরেক্টর। সমঝোতা প্রায় শেষের দিকে। সমঝোতা শেষে আটকে থাকা বাসগুলো ছেড়ে দেওয়া হবে।

এর আগে ঢাকার রামপুরায় রাইদা পরিবহনের একটি বাস থেকে এক শিক্ষার্থীকে ঘাড় ধাক্কা দিয়ে নামানোর অভিযোগে পরিবহনটির প্রায় ৫০টি বাস আটকে রাখেন শিক্ষার্থীরা।

সোমবার (১৫ নভেম্বর) দুপুর ১টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। তবে ওই শিক্ষার্থীর পরিচয় জানা যায়নি। এ ঘটনায় ওই সড়কে প্রায় এক ঘণ্টা যানচলাচল বন্ধ থাকে। পরে পুলিশ শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়।

রামপুরা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, রাইদা পরিবহনের একটি বাস বিটিভি ভবনের সামনে আসলে, তখন বাসে থাকা এক শিক্ষার্থী চেকারকে হাফ ভাড়া নেওয়ার কথা বলে। চেকার সেটি নিতে অস্বীকৃতি জানায় এবং তাকে বাস থেকে ঘাড় ধাক্কা দিয়ে নামিয়ে দেয়। তখন ওই শিক্ষার্থী তার আশপাশের বন্ধুদের ফোন দিয়ে বিষয়টি জানালে বেশ কয়েকজন শিক্ষার্থী এসে রাইদা পরিবহনের প্রায় ৫০টি বাস আটকে দেয়।

  • সর্বশেষ