শিরোনাম
◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ ◈ নেপালে আকস্মিক বন্যায় ব্যাপক ধ্বংসযজ্ঞ, নিহত ৯৫; নিখোঁজ শত শত পর্যটক ◈ ১৯ বছর ধরে পালাতক ‘পিচ্চি হান্নানের’ সহযোগী ‘কিলার মাসুদ’ গ্রেপ্তার ◈ নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে শোক, সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জয়ের পথে ভারত ◈ গ্রামের নিম্নবিত্তের সবজি কচু-লতি এখন রপ্তানি হচ্ছে ইউরোপ-আমেরিকায় ◈ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় নতুন মোড়, গ্রেপ্তার মোজাফফরকে নিয়ে হবে তদন্ত ◈ রিয়ালের পতনে দিশেহারা ইরান, ২০ লাখ রিয়ালে মিলছে না আগের অর্ধেকও ◈ ফ্লাইটে মায়ের মৃত্যু, ওমানের আইনে মরদেহ রেখেই দেশে ফিরতে হলো ছেলেকে ◈ নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে অন্তত ২০, শতাধিক ভারতীয়সহ নিখোঁজ ৪০০

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২১, ০২:০৮ রাত
আপডেট : ১৬ নভেম্বর, ২০২১, ০২:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পূর্বের নির্ধারিত টোল দিয়ে বঙ্গবন্ধু সেতু পারাপার

নিউজ ডেস্ক : বঙ্গবন্ধু সেতুতে চলাচলরত যানবাহনে বাড়তি টোল আদায় সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে হয়েছিল আগেই। মঙ্গলবার রাত ১২টা ৫ মিনিট থেকে কার্যকর হওয়ার কথা থাকলেও সেটি সম্ভব হচ্ছে না। ‘অনিবার্য কারণ’ দেখিয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বাড়তি টোল মঙ্গলবার থেকে কার্যকর না করতে নির্দেশনা দিয়েছে। ফলে আগের টোল দিয়েই সেতু পার হওয়া যাবে।

সোমবার (১৫ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু সাইট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল।

সোমবার (১৫ নভেম্বর) বাংলাদেশ সেতু বিভাগ থেকে গণবিজ্ঞপ্তি জারি করে বঙ্গবন্ধু সেতু ও মুক্তারপুর সেতুর (৬ষ্ঠ বাংলাদেশ-চীন মৈত্রী সেতু) নতুন টোলের হার বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, মঙ্গলবার রাত ১২টা ৫ মিনিট (১৬ নভেম্বর) থেকে নতুন হারে টোল আদায় শুরু হবে। সেখানে টোলের হার ২০ থেকে ৩০ শতাংশ বাড়ানোর কথা বলা হয়।

বঙ্গবন্ধু সেতু সাইট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, মঙ্গলবার রাত ১২টার পর থেকে বঙ্গবন্ধু সেতু পারাপার হওয়া পরিবহন থেকে সরকার ঘোষিত বাড়তি টোল আদায় শুরু হওয়ার কথা ছিল। সে লক্ষ্যে সব প্রস্তুতিও নেওয়া হয়। তবে রাতে মন্ত্রণালয় থেকে আজ থেকে বাড়তি টোল আদায় কার্যক্রম শুরু না করতে নির্দেশনা দেওয়া হয়। ফলে বাড়তি টোল আদায় হচ্ছে না। এর ফলে পূর্বের নির্ধারিত টোল দিয়ে সেতু পারাপার হতে পারবেন চালকরা।

আহসানুল কবীর পাভেল আরও বলেন, কবে নাগাদ এটি (বাড়তি টোল) কার্যকর করা হবে সেটাও বলা যাচ্ছে না।

এর আগে গত ২ নভেম্বর বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় বৃদ্ধি নিয়ে প্রজ্ঞাপন জারি করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের উপসচিব (উন্নয়ন) মোহাম্মদ আনোয়ারুল নাসের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছিল। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারির পরদিন থেকেই বঙ্গবন্ধু সেতুতে পারাপার হওয়া যানবাহন চালকদের মধ্যে টোল বৃদ্ধি করে জারি করা প্রজ্ঞাপনসহ লিফলেট বিতরণ শুরু করে বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ।

বঙ্গবন্ধু সেতুতে টোল বৃদ্ধি সংক্রান্ত প্রজ্ঞাপনে জানানো হয়, সেতু বিভাগের আওতাধীন বঙ্গবন্ধু সেতুর জন্য অনুমোদিত যানবাহনের শ্রেণীবিন্যাস এবং টোল হার ধরা হয়েছে, মোটরসাইকেল ৫০ টাকা, হাল্কা যানবাহনের মধ্যে কার/জিপ ৫৫০, মাইক্রোবাস, পিকআপ ৬০০, ছোট বাস (৩১ আসন বা এর কম) ৭৫০, বড় বাস (৩২ আসন বা এর বেশি) এক হাজার, ছোট ট্রাক (৫ টন) এক হাজার, মাঝারি ট্রাক (৫ টন থেকে ৮ টন) ১২৫০, মাঝারি ট্রাক (৮ টন থেকে ১১ টন) ১৬০০, ট্রাক (৩ এক্সেল) দুই হাজার, ট্রেইলার (৪ এক্সেল) তিন হাজার, ট্রেইলার (৪ এক্সেলের অধিক) চার হাজার টাকা। এছাড়া সেতুর উপর দিয়ে ট্রেন চলাচলের জন্য প্রতিবছর এক কোটি টাকা টোল আদায় করা হবে বলে উল্লেখ করা হয়।

 

 

  • সর্বশেষ