শিরোনাম
◈ জ্বালানি ঘাটতি ও নিরাপত্তা সংকটে দেশের পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, মালিকদের সতর্কবার্তা ◈ যৌ.ন আকাঙ্ক্ষা বাড়াতে টেস্টোস্টেরন থেরাপি: সমাধান নাকি লাভজনক ব্যবসা? ◈ ইরান সংঘাত দীর্ঘায়িত হলে অর্থনীতির বড় ধাক্কা, ঝুঁকির তালিকায় শীর্ষে কারা ◈ শিশুসহ ৩৩ বাংলাদেশি বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ◈ এবার বিশ্বনেতাদের কাছে ইরানকে রুখতে যে আহ্বান জানালেন নেতানিয়াহু ◈ ইরান-ইসরাইল যুদ্ধ শেষ করার জন্য অবশেষে যে পদক্ষেপ নিতে যাচ্ছে তুরস্ক ◈ কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি; গুলিবিদ্ধ ৪ ◈ ১৫ বছর বয়‌সে অভিষেক ম্যাচে সেঞ্চুরি করে ইতিহাস! ◈ হাদিকে হত্যা জামায়াত-বিএনপির চাল হতে পারে: দাবি অভিযুক্ত ফয়সালের ◈ একাত্তরের গণহত্যার স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২১, ০১:১৬ রাত
আপডেট : ১৬ নভেম্বর, ২০২১, ০১:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১০৪ বছর বয়সে রেকর্ড নম্বর পেয়ে পাস করলেন বৃদ্ধা!

আন্তর্জাতিক ডেস্ক : বয়স যে শুধু সংখ্যা সেটি প্রমাণ করে দিলেন ১০৪ বছরের কুট্টিয়াম্মা। এই বয়সেই তিনি লেখা শিখলেন। পাস করলেন সাক্ষরতা মিশন পরীক্ষায়। যে বয়সে বার্ধক্যের ভারে নুইয়ে যান বেশির ভাগ মানুষ, সে বয়সে জীবনের নতুন অধ্যায় শুরু করেন কুট্টিয়াম্মা। তিনি ভারতের কেরালার কোট্টায়াম জেলার বাসিন্দা।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮’র প্রতিবেদনে জানা যায়, ১০৪ বছর বয়সী কুট্টিয়াম্মা স্কুলের গণ্ডিই পার করেননি ছোটবেলায়। তবে তিনি পড়তে জানতেন। কিন্তু লিখতে পারতেন না। তাই সাক্ষরতা পরীক্ষার প্রস্তুতি নিতে গিয়েই প্রথমে কাগজ-কলমের সাথে পরিচিত হন এই বয়সে। ধীরে ধীরে লিখতে শেখেন। কুট্টিয়াম্মার বাড়িতে সকাল ও সন্ধ্যার শিফটে ক্লাস হতো।

এরপর সম্প্রতি কোট্টায়ামের আয়রাকুন্নান পঞ্চায়েতের তরফে সাক্ষরতা পরীক্ষা পরিচালনা করা হয়। সেই পরীক্ষাতেই বসেন তিনি। তাতে শুধু যে পাসই করেছেন তা নয়, রেকর্ড নম্বরও পেয়েছেন। ১০০’র মধ্যে পেয়েছেন ৮৯!

কুট্টিয়াম্মাকে অভিনন্দন জানিয়ে কেরালার শিক্ষামন্ত্রী ভি শিবাকুট্টি টুইট করেন, কোট্টায়ামের ১০৪ বছর বয়সী কুট্টিয়াম্মা কেরালা রাজ্য সাক্ষরতা মিশন পরীক্ষায় ১০০’র মধ্যে ৮৯ নম্বর পেয়েছেন। তিনি দেখিয়েছেন লেখা-পড়ার কোনো বয়স হয় না। শ্রদ্ধা ও আন্তরিক ভালোবাসার সঙ্গে আমি তাকে এবং অন্যান্য নতুন শিক্ষার্থীদের শুভকামনা জানাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়