শিরোনাম
◈ হাতে নেই কাজ! বাড়িতে চরম পরিস্থিতি। একাধিক সমস্যায় অভিনেতা শরদ কাপুরের! (ভিডিও) ◈ গাজীপুরে মহাসড়ক অবরোধ: শ্রমিক অসন্তোষে উত্তাল শিল্পাঞ্চল, ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ◈ মালয়েশিয়ার শ্রমবাজার খুলতেই অভিবাসন ব্যয়ে বড় ফারাক, ১.৫৪ লাখের জায়গায় লাগতে পারে ৭ লাখ টাকা! ◈ প্রতিটি নগ্ন ছবির বিনিময়ে পাকিস্তানি এজেন্টকে যুদ্ধপরিকল্পনার পাতা ও ড্রোনের তথ্য দিতেন ভারতীয় বিমানবাহিনীর কর্মকর্তা ◈ যুক্তরা‌স্ট্রের কো‌নো মুখ নেই ইরানকে অভিযুক্ত করার! ওয়াশিংটনকে ধুয়ে দিলো তেহরান ◈ রাইন্ডার্সের হ্যাটট্রিকে গ্রিস‌কে বড় ব্যবধা‌নে হারা‌লো নেদারল‌্যান্ডস ◈ লাইভ টকশোতে ‘ফালতু লোক’ মন্তব্য, প্রতিবাদ জানিয়ে অনুষ্ঠান ছাড়লেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন (ভিডিও) ◈ যুদ্ধের ধ্বংসস্তূপেও থামেনি কোরআনচর্চা, গাজায় এক হাজার হাফেজ-হাফেজাকে সংবর্ধনা ◈ বন উজাড় ঠেকাতে পর্নো ভিডিও, ‘অনলি ফার্নস’ থেকে অর্থ সংগ্রহের অভিনব উদ্যোগ অস্ট্রেলীয় শিল্পীর ◈ মেসি-পরবর্তী প্রথম ম্যাচে উরুগুয়ের কাছে ২-১ গোলে হার আর্জেন্টিনার

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২১, ০৬:৪১ বিকাল
আপডেট : ১৫ নভেম্বর, ২০২১, ০৬:৪১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশ-ভারত ৪র্থ যৌথ সাইক্লিং অভিযান ২০২১ ফ্লাগ অফ অনুষ্ঠিত

মাসুদ আলম : [২] বাংলাদেশ ও ভারতীয় সেনাবাহিনীর মধ্যে আয়োজিত ‘৪র্থ যৌথ সাইক্লিং অভিযান ২০২১' ‘ফ্লাগ অফ' অনুষ্ঠানের মাধ্যমে যশোর সেনানিবাসের ওসমানী স্টেডিয়াম থেকে যাত্রা শুরু করে। যৌথ সাইক্লিং অভিযানের এবারের আয়োজনটি বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত হচ্ছে।

[৩] অভিযানটি যশোর সেনানিবাস থেকে শুরু হয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঝিনাইদহ-কুষ্টিয়া-মেহেরপুর-চুয়াডাঙ্গা জেলা পরিভ্রমণ করে দর্শনা স্থল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করবে এবং পরবর্তীতে ভারতের কৃষ্ণনগর-রানাঘাট-কল্যাণী অতিক্রম করে কলকাতায় ‘ফ্লাগ ইন' অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে। এ অভিযানের বিভিন্ন পর্যায়ে মহান মুক্তিযুদ্ধের স¥ৃতি বিজড়িত গুরুত্বপূর্ণ স্থানসমূহে সাইক্লিং দলটি গমন করে স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের সাথে শুভেচ্ছা বিনিময় করবে।

[৪] প্রতিবেশী এ দুই দেশের মধ্যে ভার্তৃত্বপূর্ণ সম্পর্কের উৎকর্ষতা সাধনে আয়োজিত এই যৌথ সাইক্লিং যশোর সেনানিবাসে উদ্বোধন করেন জিওসি, ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া মেজর জেনারেল মোঃ নূরুল অনোয়ার । এ অনুষ্ঠানে বাংলাদেশ ও ভারতীয় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ অন্যান্য সেনাসদস্যগণ উপস্থিত ছিলেন। এদিন বাংলাদেশের সাংস্কৃতি এবং ঐতিহ্যকে ধারণ করে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং মহান স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ ও ভারতের যৌথ বাহিনীর বিজয় গাঁথা এবং আত্মত্যাগ এর বিষয়টি সকলের মাঝে তুলে ধরেন।

  • সর্বশেষ