শিরোনাম
◈ ভারতের সতর্কতা, আগামী ২৪-৭২ ঘণ্টায় বন্যার ঝুঁকি তিন বিভাগে ◈ মেসি ম্যাজিকে অস্ট্রিয়াকে হারিয়ে শেষ ষোলোতে আর্জেন্টিনা ◈ কিয়ার স্টারমার পদত্যাগের ভাষণে যা বললেন ◈ কোটি টাকার করের ফাঁদে আবাসন খাতের গ্রাহক! ◈ ৭০০ বছরের ইতিহাসে প্রথম: মাজারের ডেগ খুলে প্রকাশ্যে টাকা গণনা, দানবাক্স খুলে মিলল ১৭ লাখ টাকার বেশি ◈ আবারও ভূমিকম্পে কেঁপে উঠল দেশ! ◈ ব্যাংক অনিয়মে কঠোর শাস্তির বার্তা গভর্নরের ◈ চাকরির প্রলোভনে ঠেলা হচ্ছে বিদেশের অজানা বন্দিদশায় ◈ ১১ বছর পর নতুন পে-স্কেল, বর্ধিত বেতন কবে হাতে পাবেন চাকরিজীবীরা ◈ জাহাজ পুনর্ব্যবহার শিল্পে বিশ্বমঞ্চে শীর্ষে বাংলাদেশ, বছরে আয় ২.১ বিলিয়ন ডলার

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২১, ০৬:২৭ বিকাল
আপডেট : ১৫ নভেম্বর, ২০২১, ০৭:৩৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চলছে সিটিং সার্ভিস, নেওয়া হচ্ছে বাড়তি ভাড়া

সুজিৎ নন্দী: [২] বিআরটিএ ও মালিক সমিতি বাসের ভাড়া নির্ধারণ এবং সিটিং সার্ভিস বন্ধের সিদ্ধান্ত নিলেও মানছে না পরিবহন মালিক ও শ্রমিকরা। জ্বালানি তেলের দাম বাড়ার পর বাসের ভাড়াও বাড়ানো হয়েছে। এই পরিস্থিতিতে রাজধানীতে যাত্রীদের হয়রানি ঠেকাতে সিটিং সার্ভিস বন্ধ করা হয়। গণপরিবহন যেন বর্ধিত ভাড়ার অতিরিক্ত আদায় না করে সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। তারপরেও একাধিক ক্ষেত্রে ঠেকানো যাচ্ছে না।

[৩] সোমবার নগরীর বিভিন্ন বাস স্টপেজ ঘুরে দেখা গেছে, কিছু বাস এই নিয়ম মানলেও অনেক বাস সিটিং সার্ভিস চালু রেখেছে এবং যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করছে।

[৪] বাসের সামনে সিএনজিচালিত স্টিকার লাগানো থাকলেও তোয়াক্কা না করে হেলপাররা বাড়তি ভাড়া আদায় করছেন বলে অভিযোগ যাত্রীদের। এসব অরাজকতা ঠেকাতে বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালত মাঠে রয়েছে। করা হচ্ছে জরিমানা। তারপরও থামছে না নৈরাজ্য।

[৫] এ ব্যাপারে বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার বলেন, আমরা অভিযান পরিচালনা করছি। কিছু ড্রাইভার ও হেলপার এটা মানতে চাচ্ছে না। তবে আমাদের অভিযানে পরিবহন খাতে শৃংঙ্খলা ফিরে আসবে। আমরা এবং মালিক সমিতি কঠোর হচ্ছি।

[৬] মালিক সমিতির সাধারন সম্পাদক খন্দকার এনায়েতউল্লাহ বলেন, যা বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে, তা হেলপার ও চালকরা নিচ্ছেন। এ বিষয়গুলো আমরা নজরে রাখছি। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অতিরিক্ত ভাড়া নেওয়া বাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

[৭] তিনি আরও বলেন, যদি কেউ নিয়ে থাকে বাড়তি ভাড়া তাহলে তাদের চিহ্নিত করে কয়েকদিনের মধ্যেই আমরা এসব বন্ধ করে দিতে সক্ষম হবো।

[৮] একাধিক বিআরটিএ’র ম্যাজিস্ট্রেট জানান, অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য ঠেকাতে বিআরটিএ ম্যাজিস্ট্রেটরা মাঠে রয়েছেন। যেসব বাসে অনিয়ম পাওয়া যাচ্ছে, সেসব বাসকে আমরা আইনের আওতায় এনে জরিমানা করছি। অভিযানে দেখা যায়, অনেক সিএনজি বাস নতুন নির্ধারিত চার্জ অনুযায়ী ভাড়া আদায় করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়