শিরোনাম
◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২১, ০৩:৪১ দুপুর
আপডেট : ১৫ নভেম্বর, ২০২১, ০৩:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লাকসামে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

রুবেল মজুমদার: [২] কুমিল্লায় লাকসামে ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আরাফাত রহমান (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রোববার রাত সাড়ে ৯টার দিকে পৌরসভার ৫নং ওয়ার্ড পশ্চিমগাঁও মিয়াপাড়ায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

[৩] নিহত আরাফাত রহমান ‘আল আমিন ইনস্টিটিউট’ স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। তবে তাৎক্ষণিকভাবে তার পারিবারিক পরিচয় জানা যায়নি। এদিকে স্কুলছাত্রের মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

[৪] স্থানীয় এক ব্যক্তি জানান, আরাফাত রহমান সন্ধ্যার পর বাড়ির পাশে ব্যাডমিন্টন খেলতে যায়। ব্যাডমিন্টন কোর্টে আলো জ্বালানোর জন্য বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে লাকসাম জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

[৫] ঘটনার সত্যতা নিশ্চিত করে লাকসাম থানার ওসি মেজবাহ উদ্দিন ভূইয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম যায়। কিন্তু সেখানে স্কুলছাত্রের মরদেহ ও স্বজনদেরকে পাওয়া যায়নি। তবে শুনেছি নিহত ছাত্রের মরদেহ স্বজনরা তাদের গ্রামের বাড়ি মনোহরগঞ্জ উপজেলার লক্ষ্ণনপুর ইউনিয়নে নিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়