শিরোনাম
◈ এলএনজি আকারে গ্যাস আনার পরিবর্তে ভোলায় গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করবে সরকার ◈ এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর ইফতারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন ◈ মোহাম্মদপুর ও আদাবরে সাঁড়াশি অভিযানে ৯৫ জন গ্রেফতার ◈ ইরানের পেস্তা রপ্তানি সাফল্য: ৯ মাসে ৭৩০ মিলিয়ন ডলার আয়! ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ: পা‌কিস্তান দ‌লের চার পা‌শে বিপদ ঘোরা‌ফেরা কর‌ছে ◈ বিশ্বকাপের প‌রে মরক্কো ফুটবল দ‌লের দায়িত্ব নি‌বেন জাভি হার্নান্দেজ! ◈ কুমিল্লায় আ.লীগ নেতার জামিন, মিষ্টি নিয়ে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা ◈ আফগানিস্তানে অতর্কিত হামলা, প্রকাশ্য যুদ্ধের ঘোষণা পাকিস্তানের ◈ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ১৮০ দিনের পরিকল্পনা: রমজানে সরকারের সক্ষমতার পরীক্ষা ◈ দুদকের জালে ঘুষের টাকাসহ আটক উপজেলা প্রকল্প কর্মকর্তা

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২১, ০৬:৪৮ বিকাল
আপডেট : ১৪ নভেম্বর, ২০২১, ০৬:৪৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাজিরপুরে নদীতে কচুরিপানা, দুর্ভোগে এস.এস.সি পরীক্ষার্থী

মো.মশিউর রহমান : পিরোজপুরের নাজিরপুরে বিলাঞ্চলের নদীতে কচুরিপানা আটকে থাকায় দূর্ভোগে এসএসসি পরীক্ষার্থীরা, এলাকার ৫ থেকে ১০ কিলোমিটার দূরত্বের মানুষের একমাত্র চলাচলের ভরসা এই নৌপথ। কিন্তু নির্মম পরিহাস, মাথায় হাত রেখে বিধাতাকে দোষারপ করা ছাড়া আর কিছুই যেন করার নেই বৈঠাকাটা, গাওখালী বাজার হয়ে মনোহরপুরসহ নিম্নাঞ্চলের মানুষগুলোর। কচুরিপানা এমনভাবে আটকে আছে, যার ভেতর দিয়ে নৌযান চলাচল একেবারেই অসম্ভব তাই পরীক্ষার্থীরা পরছে বিপাকে। অথচ বাকি ২০ ভাগ মানুষের যাতায়াতের মাধ্যম কাঁচা রাস্তা। ফলে কৃষিপণ্য, নিত্যপণ্য বিক্রি করতে গিয়ে চরম লোকসানে পড়তে হচ্ছে একমাত্র কৃষিনির্ভর মানুষগুলোকে।

সরেজমিন দেখা যায়, দেউলবাড়ী ইউনিয়নের বিলডুমরিয়া গ্রামের অধিকাংশ খাল কচুরিপানায় আটকে রয়েছে। এ ব্যাপারে স্থানীয় বাসিন্দা মো. আ. কুদ্দুস তালুকদার জানান, আমরা কচুরিপানার কারণে অত্যন্ত জনদুর্ভোগ রয়েছি। এমনকি আমাদের সন্তানরা ও ঠিকমতো স্কুল-কলেজে যেতে পারে না। আমারদের যাতায়তের একমাত্র অবলম্বরন নৌকা। আধুনিক সড়ক ব্যবস্থা দ্রæত উন্নত করা না হলে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ও শিক্ষাগত দিক দিয়ে চরমভাবে পিছিয়ে থাকতে হবে বিলাঞ্চলের হাজার হাজার পরিবারকে।

সোনাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সরোয়ার হোসাইন জানান, দেউলবাড়ী দোবড়া ইউনিয়নটি দুর্গম নিম্নাঞ্চলে। বিশেষ করে এখানকার বিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের একমাত্র মাধ্যম নৌকা। বছরের প্রায় সাত মাস কচুরিপানার কারণে শিক্ষার্থীরা সংকটে পড়ছে। এ কারণে বাল্যবিবাহ ও ঝরে পড়ার শংকা বৃদ্ধি পায়।

এ ব্যাপারে ৩নং দেউলবাড়ী দোবড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুখরঞ্জন বালা বলেন, আমরা কচুরিপানা রক্ষার জন্য প্রতি খালে লোহার রড দিয়ে বেড়া দিয়েছি। কিন্তু ট্রলার চলাচলের কারণে তা ছিঁড়ে গেলে কচুরিপানা ঢুকে পড়ে সমস্যার সৃষ্টি হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়