শিরোনাম
◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২১, ০৬:১৬ বিকাল
আপডেট : ১৪ নভেম্বর, ২০২১, ০৬:১৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গোয়ালন্দে হেরোইনসহ দুই মাদককারবারী গ্রেপ্তার

সোহেল মিয়া: [২] রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পৌর জামতলা থেকে অভিযান চালিয়ে ২৫ পুড়িয়া হেরোইনসহ দুই মাদককারবারীকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

[৩] গ্রেপ্তারকৃত দুই মাদককারবারী হলো, গোয়ালন্দ উপজেলার চর আন্ধারমানিক গ্রামের মৃত মুকন কাজীর ছেলে কাজী রুহুল আমিন (৩০), ও কাশিয়া গ্রামের ইউসুফ মোল্লার ছেলে রবিউল ইসলাম (৩০)। রবিবার (১৪ নভেম্বর) দুপুরে মামলার এক এজাহার এর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

[৪] এজাহার সূত্রে জানা যায়, গোয়ালন্দ ঘাট থানার এসআই দেওয়ান শামিম খান সঙ্গীয় ফোর্সসহ রবিবার সকালে জমিদার ব্রিজ এলাকায় ডিউটি চলাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন দুজন মাদককারবারী একটি অ্যাপাচি মোটরসাইকেলে মাদকদ্রব্য হেরোইন নিয়ে দৌলতদিয়া ঘাট থেকে ছোটভাকলা এলাকার উদ্দেশ্যে রওনা করেছে।

[৫] সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য বিষয়টি অফিসার ইনচার্জকে জানিয়ে গোয়ালন্দ পৌর জামতলা থেকে দুই মাদককারবারীকে গ্রেপ্তার করা হয়। এসময় উপস্থিত জনগণের সামনে তাদের নিকট থেকে ২৫ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়। তাদের কাছে থাকা উদ্ধারকৃত হেরোইন ও মোটরসাইকেল জব্দ করা হয়ছে।

[৬] এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর জানান, আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে রবিবার দুপুরে রাজবাড়ী জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়