শিরোনাম
◈ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ ◈ আজ জামায়াতের ‘ক্লিন ঢাকা মহানগরী’ কর্মসূচি ঘোষণা ◈ খেলোয়াড়দের আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব : আমিনুল হক ◈ মধ্যপ্রাচ্যে একদিনে ৫০টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করলো যুক্তরাষ্ট্র ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রিসভা থেকে বাদ পড়ল নোয়াখালী ◈ বীরদের প্রতি শ্রদ্ধা দিয়ে শুরু প্রধানমন্ত্রীর নতুন অধ্যায়, নিরাপত্তায় কঠোর ব্যবস্থা ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রীশূন্য নোয়াখালী ◈ অগ্নিপরীক্ষার মুখে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে নতুন অধ্যায় শুরু: ইন্ডিয়া টুডের রিপোর্ট ◈ নির্বাচনি বাটোয়ারা মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করা বন্ধ করেন: মাহফুজ আলম ◈ গায়কসহ নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী কলকাতায় গ্রেপ্তার

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২১, ১০:৪৯ রাত
আপডেট : ১৩ নভেম্বর, ২০২১, ১০:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মন্দ কাজে বাধা না দিলে জনপ্রিয়তা বাড়ে না বরং কমে: রাষ্ট্রপতি

খালিদ আহমেদ: [২] দেশ ও জনগণের কল্যাণে আরো আন্তরিকতার সঙ্গে কাজ করতে জনপ্রতিনিধিদের আহ্বান জানিয়েছেন মো. আবদুল হামিদ বলেছেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি এর রক্ষণাবেক্ষণ ও সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে হবে। স্থানীয় সম্ভাবনাকে কাজে লাগাতে স্থানীয়ভাবে বিনিয়োগ বাড়াতে হবে। বাসস

[৩] শনিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় কিশোরগঞ্জের অষ্টগ্রামে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ অডিটোরিয়ামে স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, হাওরের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা করতে হবে। পর্যটকরা যাতে যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

[৪] রাষ্ট্রপতির ছেলে ও স্থানীয় সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক উপস্থিত ছিলেন। রবিবার (১৪ নভেম্বর) মিঠামইনে বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন শেষে বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিলে অংশ নেবেন রাষ্ট্রপতি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়