শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদারের নির্দেশ তারেক রহমানের, থাকছে বিশেষ প্রটোকল ◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা ◈ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা ◈ শাহ আমানত বিমানবন্দরে দফায় দফায় চুরি, অন্ধকারে পড়েছিল এক কিলোমিটার এলাকা ◈ আমদানিতে চাহিদা বাড়ায় ডলারের দাম ফের বাড়ছে, আন্তঃব্যাংকে সর্বোচ্চ ১২৩ টাকা ৫০ পয়সা ◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২১, ০৭:০১ বিকাল
আপডেট : ১৩ নভেম্বর, ২০২১, ০৭:০১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক না রাখার আহ্বান সেলিম ওসমানের

অপু রহমান : [২] স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বরাদ্দ না রাখার আহ্বান জানিয়ে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনে মার্কার কারণেই মারামারি হানাহানি ঘটে।

[৩] আগামী নির্বাচনে যেনো দলীয় প্রতীক রাখা না হয়, আমি সে আহ্বান রাখছি। শুক্রবার (১২ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার উইজডমে সদর ও বন্দরের নবনির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

[৪] এ সময় সেলিম ওসমান আরো বলেন, স্থানীয় সরকার নির্বাচনে এটা হলে প্রতীক ও মনোনয়ন নিয়ে মধ্যস্বত্ত্বভোগীরা সুবিধা নেয়। তাদের অনেকেই এটাকে ব্যবসা হিসেবে নেয়। এ কারণে মেম্বারদের মতো প্রতীক বাদ দেওয়ার আহ্বান রাখবো। প্রতীক না থাকলে মানুষ শান্তিতে থাকবে। নিশ্চিন্তে থাকবেন। তখন মানুষ ভালো থাকবে।

[৫] তিনি বলেন, নির্বাচন একটা খেলার মতো। খেলতে গেলে ল্যাং মারতে হয়। খেলা শেষ এখন আমাদের সবাইকে নিয়ে চলতে হবে। ১১ তারিখ নির্বাচনে যা হয়ে গেছে সেটা আর এখন আমরা ভাবতে চাই না। ১২ তারিখে আর সেটা ঘটবে না। যা হওয়ার হয়ে গেছে।

[৬] সেলিম ওসমান বলেন, আমাদের আগামীতে একত্রে কাজ করতে হবে। এখন আর পেছনে ফেরার সময় নাই। নির্বাচনে যা ঘটেছে সেটা আর পুনরাবৃত্তি ঘটাতে চাই না। সবাই যেন একত্রে কাজ করে। নির্বাচনে যারা জিতে গেছেন তাদের কাজ হবে যারা হেওে গেছেন তাদের সঙ্গে মিল রেখে কাজ করা। কারণ সবাই এলাকার উন্নয়নের জন্য কাজ করেছেন।

[৭] এ সময় সাংবাদিকদের উদ্দেশ্যে সেলিম ওসমান বলেন, আমি প্রেস মিডিয়ার কাছে অনুরোধ করবো, আমরা যাতে শান্তিতে থাকতে পারি-সেভাবেই সংবাদ পরিবেশন করবেন। আমাদের বিগত দিনে অনেক ক্ষতি হয়ে গেছে করোনার কারণে। আমাদের সামনে সময় কম। এখন সবার সহযোগিতা ছাড়া এগোনো সম্ভব না।

 

 

  • সর্বশেষ