শিরোনাম
◈ ভার‌তের বিরু‌দ্ধে কেন খেলবে না সেটাই বুঝতে পারছি না, পাকিস্তানের অদ্ভুত সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন সৌরভ গাঙ্গু‌লি ◈ যে কোনো বড় দলের সা‌থে আমা‌দের লড়াই করার ক্ষমতা আ‌ছে, বল‌লেন নেপালের অধিনায়ক ◈ আজ রাজধানীর ৮ স্থানে তারেক রহমানের নির্বাচনী জনসভা ◈ আজ প্রধান উপদেষ্টার শেষ বৈঠক ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা!

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২১, ১১:৩০ দুপুর
আপডেট : ১৩ নভেম্বর, ২০২১, ১১:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‘ও ভাই মারও মুঝে মারও’ পাকিস্তানের হারে সেই সাকিব জ্ঞান হারালেন

স্পোর্টস ডেস্ক: [২] ‘ও ভাই মারও মুঝে মারও’ এই কথাটি শুনে নাই এমন ক্রিকেট ভক্ত নেই বললেই চলে। ২০১৯ বিশ্বকাপে পাকিস্তানের হারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তানি যুবক মমিন সাকিবের এ কথাগুলো ব্যাপক ভাইরাল হয়। পরবর্তীতে অসংখ্য মিম বানানো হয় সাকিবের এই ডাইলগ গুলোকে দিয়ে।

[৩] এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের পরাজয়ের পরও করুণ দশা হয়েছে মমিন সাকিবের। ম্যাচের পর পর তার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। ভিডিওতে দেখা যায়, খেলা শেষে গ্যালারিও দর্শকশূন্য জায়গায় কোনো এক জায়গায় অবচেতন হয়ে পড়ে আছেন মমিন সাকিব। জ্ঞান ফিরলে হতাশ দৃষ্টিতে মাঠের দিয়ে তাকিয়ে থাকেন তিনি। এসময় তার বন্ধু এসে কোলে তুলে সেখানে থেকে উঠিয়ে নিয়ে যায় তাকে।

[৪] ভিডিওতে অভিনয় করেছেন সাকিব সেটা স্পষ্টত বোঝাই যাচ্ছে। তবে বাস্তবেও তার চোখেমুখে কোনো উচ্ছ¡াস নেই। পাকিস্তান সমর্থকদের বর্তমান অবস্থা এমনই - সেটাই ভিডিওতে প্রকাশ করতে চাইলেন সাকিব। ১৩ ঘণ্টায় এটি দেখা হয়ে গেছে প্রায় ৮ লাখ ৭৩ হাজার বার রিয়েক্ট জমা পড়েছে ৬৭ হাজরের বেশি। - ক্রিকেট পাকিস্তান/ আরটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়