শিরোনাম
◈ ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপোড়েনে দীনেশ ত্রিবেদীর দৌড়ঝাঁপ, তারেক রহমানকে দিল্লি নিতে ভারতের তৎপরতা! ◈ ‌ফ্রা‌ন্সের বা‌জিমাত, ১৪ মিনিটে বেল‌জিয়াম‌কে দি‌লো চার গোল ◈ বাংলাদেশি কর্মীদের ভিসা বন্ধের বিষয়ে যেসব নির্দেশনা দিয়েছে লাওস ◈ লিও‌নেল মেসির মহাকাব্যের শেষ অধ্যায়  ◈ যুক্তরাষ্ট্রে হামের ভয়াবহ বিস্তার, নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা! ◈ মঞ্চ প্রস্তুত, বিদায়ী ম‌্যাচ রাঙা‌তে আ‌র্জেন্টিনার জা‌র্সিতে মে‌সিও প্রস্তুত, ১০ নম্বর জার্সির নতুন মালিক কে হ‌চ্ছেন? ◈ দুর্গাপূজার ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য যে নতুন নির্দেশনা ◈ ক্রিকে‌টের তিন মোড়‌লের আপত্তিতে বিশ্ব ক্লাব চ্যাম্পিয়নশিপ থেকে সরে এসে‌ছে আইসিসি ◈ ভারতের গোয়েন্দা বিমান গোপনে ঢুকে পড়েছিল পাকিস্তানে, ৬৫ হাজার ফুট উচ্চতায় ম্যাক ২.৪ গতির সেই রহস্যময় অভিযান! ◈ ‘দিন যাচ্ছে, বাজার খরচ বাড়ছে’: সবজির চড়া দামে বিপাকে রাজধানীবাসী

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২১, ১১:৫৪ রাত
আপডেট : ১২ নভেম্বর, ২০২১, ১১:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশে এলো মেট্রোরেলের আরও ৪ কোচ ও ২টি ইঞ্জিন

নিউজ ডেস্ক: জাপানের কোবে বন্দর থেকে দেশে এসেছে মেট্রোরেলের আরও ৪টি কোচ ও ২টি ইঞ্জিন। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে মেট্রোরেলের ৬ষ্ঠ চালানের মালামাল নিয়ে মোংলা বন্দরের ৯ নম্বর জেটিতে ভিড়েছে বিদেশি জাহাজ এমভি ব্রাইট কোরাল। যুগান্তর

বিদেশি এই জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট এনসিয়েন্ট স্টিম শিপ কোম্পানি লিমিটেডের জেনারেল ম্যানেজার মো. ওহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জাহাজটিতে মেট্রোরেলের ৪টি রেলওয়ে কোচ/বগি ও ২টি ইঞ্জিনসহ ২৮ প্যাকেজ মেশিনারি পণ্য রয়েছে। শনিবার সকাল থেকে এসব মালামাল খালাসের কাজ শুরু হবে। খালাস করে নদীপথে মালামাল নেয়া হবে ঢাকার উত্তরার দিয়াবাড়ি ডিপোতে।

জাহাজটিতে ৪টি বগি, দুটি ইঞ্জিনসহ বেশকিছু সরঞ্জাম রয়েছে। এ নিয়ে মোট ছয়টি জাহাজে করে মেট্রোরেলের মোট ৪৮টি বগি বাংলাদেশে এসেছে। আগামী মাসে মেট্রোরেলের আরও একটি চালান আসার কথা রয়েছে। ২০২২ সালের মধ্যে মেট্রোরেলের আরও ৯৮টি বগি ও ইঞ্জিন আসবে।

  • সর্বশেষ