শিরোনাম
◈ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় নতুন মোড়, গ্রেপ্তার মোজাফফরকে নিয়ে হবে তদন্ত ◈ রিয়ালের পতনে দিশেহারা ইরান, ২০ লাখ রিয়ালে মিলছে না আগের অর্ধেকও ◈ ফ্লাইটে মায়ের মৃত্যু, ওমানের আইনে মরদেহ রেখেই দেশে ফিরতে হলো ছেলেকে ◈ নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে অন্তত ২০, শতাধিক ভারতীয়সহ নিখোঁজ ৪০০ ◈ লেনিন থেকে নেতানিয়াহু : লুকিয়ে দেশ ছাড়ার পর গোপনে ফিরেছেন যে বিশ্বনেতারা ◈ মার্কিন চাপে চরম অর্থনৈতিক সংকটে ইরান, ফের বিক্ষোভের শঙ্কা ◈ ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে, যা জানা গেল ◈ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে লাখো মানুষের জশনে জুলুস (ভিডিও) ◈ সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ আসবে বৃহস্পতিবার ◈ বিএসটিআইয়ের পরীক্ষায় মানহীন ১০ পণ্য, ক্রয় না করতে ভোক্তাদের পরামর্শ

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২১, ০৮:০৬ রাত
আপডেট : ১২ নভেম্বর, ২০২১, ০৮:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চপল আবারো ওয়ার্ল্ড আরচ্যারী এশিয়ার প্রথম সহ সভাপতি

স্পোর্টস ডেস্ক: [২] বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল। ওয়ার্ল্ড আরচ্যারী এশিয়া কংগ্রেস-২০২১ এ ২৮ ভোটের সবকটি পেয়ে পুন:রায় এক্সিকিউটিভ বোর্ডের প্রথম সহ সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি।

[৩] এছাড়াও বিভিন্ন সাব কমিটিতে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পাঁচজন সদস্য। টেকনিক্যাল কমিটির মেম্বার হয়েছেন রশিদুজ্জামান সেরনিয়াবাত, প্যারা আরচ্যারীতে আনিসুর রহমান দিপু, জাজেজ কমিটিতে মো.ফারুক ঢালি, মেডিকেল কমিটিতে ডা. এহসানুল করিম। রুলস এন্ড কনস্টিটিউশনে মাহফুজুর রহমান সিদ্দিকী নির্বাচিত হয়েছেন।

[৪] শুক্রবার (১২ নভেম্বর) রাজধানী ঢাকার একটি হোটেলে ওয়ার্ল্ড আরচ্যারী এশিয়ার সভাপতি এবং বিশ্বখ্যাত শিল্প গোষ্ঠী হুন্দাই গ্রুপের চেয়ারম্যান ইউইসুন চুং এর উপস্থিতিতে কংগ্রেসে ওয়ার্ল্ড আরচ্যারী এশিয়ার এক্সিকিউটিভ বোর্ড এবং বিভিন্ন সাব-কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।

[৫] কংগ্রেসে স্বাগতিক বাংলাদেশসহ ওয়ার্ল্ড আরচ্যারী এশিয়ার ২০টি সদস্য দেশ থেকে ৩৫ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। উল্লেখিত কমিটিসমূহে নির্বাচিত প্রতিনিধিরা আগামী ৪ বছর দায়িত্ব পালন করবেন। প্রেস বিজ্ঞপ্তি

  • সর্বশেষ