শিরোনাম
◈ কম দামে জনপ্রিয় ভারত থেকে আমদানি করা হলুদরঙা কাঁচা খেজুর মিসর-সৌদির নামে বিক্রি! ◈ ভুয়া করোনা রিপোর্ট কেলেঙ্কারির সেই সাহেদ ফের গ্রেপ্তার ◈ দুবাই কারাগারে বেনজীর: বাংলাদেশে ফেরাতে রাজি, প্রত্যর্পণের আগে সরকারের কাছে চারটি বিষয়ে ব্যাখ্যা চেয়ে চিঠি ◈ প্রধানমন্ত্রীর সচিব পদমর্যাদার রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন রাশেদ খাঁন ◈ বিশ্বকাপ ট্রফি তুলে দিয়েও মঞ্চ ছাড়লেন না ট্রাম্প, বিব্রতকর পরিস্থিতিতে ফিফা সভাপতি ◈ শ্রম খাতে সংস্কার ও আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-আইএলও ◈ এনজোর লাল কার্ডই কি আর্জেন্টিনার হা‌রের কারণ?  ◈ কও‌মি ধারার ক‌য়েক‌টি রাজ‌নৈ‌তিক দলের জামায়াত জোট থেকে বের হ‌য়ে হেফাজতে ইসলামে একজোট হওয়ার চেষ্টা ◈ তোমরা শেষ পর্যন্ত লড়াই ক‌রে‌ছো, তোমা‌দের ধন‌্যবাদ, হারের পরও মেসিদের পাশে আর্জেন্টিনার প্রেসিডেন্ট ◈ কুমিল্লায় মহাসড়কে ৫ কিলোমিটার যানজট, ভোগান্তিতে যাত্রীরা

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২১, ০৬:৫৯ বিকাল
আপডেট : ১২ নভেম্বর, ২০২১, ০৬:৫৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দলীয় মনোনয়ন ছাড়া স্থানীয় নির্বাচন চান একরাম চৌধুরী

অহিদ মুকুল, নোয়াখালী প্রতিনিধি : [২] নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী নিজ নির্বাচনী এলাকায় ইউনিয়ন ও পৌরসভা নির্বাচনে দলীয় মনোনয়নের পরিবর্তে উন্মুক্ত নির্বাচন চেয়ে দলীয় সভানেত্রী শেখ হাসিনা বরাবর এক চিঠির মাধ্যমে আবেদন জানিয়েছেন।

[৩] বৃহস্পতিবার (১১ নভেম্বর) কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার হাতে চিঠিটি পৌঁছানো হয়েছে বলে জানিয়েছেন একরামুল করিম চৌধুরী।

[৪] জাতীয় সংসদের প্যাডে লেখা ওই চিঠিতে তিনি উল্লেখ করেন, দেশব্যাপী ইউনিয়ন ও পৌরসভা নির্বাচন বিএনপিসহ কতিপয় রাজনৈতিক দল বর্জন করেছে।

[৫] এক্ষেত্রে দলগত মনোনয়নে বাংলাদেশ আওয়ামী লীগ ও আমাদের সরকারের সিদ্ধান্ত অনুযায়ী দলীয়ভাবে মনোনীত চেয়ারম্যান ও মেয়র প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহণ করছে। এ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করলেও অন্তঃ কোন্দল সৃষ্টি এবং চক্রান্ত করে আমাদের দলীয় প্রার্থীর বিরুদ্ধে রক্তক্ষয়ী সংঘাত সৃষ্টি করছে।

[৬] দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং আমাদের দলীয় নেতাকর্মীদের রক্তাক্ত সংঘাত থেকে মুক্তির প্রত্যাশায় উন্মুক্তভাবে (স্বতন্ত্র) নির্বাচন অনুষ্ঠানের আবেদন জানান তিনি।

[৭] চিঠিতে তিনি আরও উল্লেখ করেন, দুঃখজনক হলেও সত্য, ওইসব রাজনৈতিক দলগুলোর চক্রান্তে ইতোমধ্যে আমাদের দলের বেশ কয়েকজন কর্মী মৃত্যুবরণসহ অনেকে আহত হয়েছেন।

[৮] এসব গোলযোগে বিএনপিসহ নির্বাচন বর্জনরত অন্য কোনো দলের কেউ হতাহত হয়নি। আহত ও নিহতদের মধ্যে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রয়েছেন।

[৯] এ বিষয়ে জানতে চাইলে সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী বলেন, দেশের বিভিন্ন স্থানে স্থানীয় নির্বাচনে সংঘাত ও সহিংসতার কারণে প্রাণহানির মত ঘটনাও ঘটছে। আমি আমার সংসদীয় এলাকায় শান্তিÑশৃঙ্খলা বজায় রাখতে ইউনিয়ন ও পৌর নির্বাচনে দলীয় মনোনয়ন না দিয়ে উন্মুক্ত মনোনয়ন দেয়ার জন্য আমাদের নেত্রীর কাছে আবেদন করেছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়