শিরোনাম
◈ বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও সহযোগিতা সম্প্রসারণে আগ্রহী জার্মানি ◈ যখন-তখন দাঁড়িয়ে বক্তব্য দেওয়া সংসদীয় রীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়: স্পিকার ◈ দেশের আকাশে মহররমের চাঁদ দেখা গেছে, ২৬ জুন পবিত্র আশুরা ◈ বেনজীর প্রত্যর্পণে দ্রুত পদক্ষেপ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দুদকের আবেদন ◈ মাদক থেকে যুবসমাজকে রক্ষায় খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন : সংসদে মির্জা ফখরুল ◈ বিশ্বকাপকে কেন্দ্র ক‌রে বিশ্ব অর্থনীতিতে যুক্ত হবে ৪১ বিলিয়ন ডলার ◈ ভারত-বাংলাদেশ সীমান্তে নিশ্ছিদ্র নিরাপত্তায় এবার এআই নজরদারি: টহলে নামছে রোবট, ড্রোন ও স্মার্ট ফাইবার সেন্সর! ◈ চীনা অর্থনৈতিক অঞ্চলসহ একনেক সভায় ৫ উন্নয়ন প্রকল্প পাস, ব্যয় প্রায় ৭ হাজার কোটি টাকা ◈ খাদ্যের বিনিময়ে যৌন সম্পর্কের চাপ, তদন্তে বেরিয়ে এলো ভয়াবহ তথ্য

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২১, ০৬:০৩ বিকাল
আপডেট : ১২ নভেম্বর, ২০২১, ০৬:০৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোট থেকে ১৭ জেলেকে উদ্ধার করলো নৌবাহিনী

রিয়াজুর রহমান : [২] কক্সবাজার থেকে ৮০ কিঃ মিঃ দূরে বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ছয় দিন ধরে ভাসমান অবস্থায় একটি ফিশিং বোট থেকে ১৭ জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। বৃহস্পতিবার (১১ নভেম্বর ) দুপুরে নৌবাহিনী জাহাজ অনুসন্ধান ‘খাজা আজমির’ নামের ফিশিং বোটটিকে জেলেসহ উদ্ধার করে।

[৩] উদ্ধারকৃত জেলেরা হলেন- মোবারক আলী, আবু সাঈদ, ইসমাইল, রবিউল হান্নান, মোহাম্মদুল্লাহ, রবিউল হোসাইন, রেজাউর করিম, মোঃ আয়েছ, নূরুল আলম, নূরুল আজগার, মোঃ হান্নান, আঃ খালেক, আদম বাদশা, মবিনুল ইসলাম, মোঃ মামুন, মোঃ জকির ও নুরুল মোস্তফা। এরা সবাই কুতুবদিয়া এলাকার বাসিন্দা।

[৪] শুক্রবার (১২ নভেম্বর ) বিকাল তিনটায় উদ্ধারকৃত জেলেদেরকে কুতুবদিয়ায় বোটের মালিকের নিকট হস্তান্তর করা হয়।

[৫] উল্লেখ্য, গত ৫ নভেম্বর ১৭ জন জেলেসহ ফিশিং বোটটি মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে গমন করে। পথিমধ্যে বোটটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে এবং ভাসমান অবস্থায় গত ছয় দিন সমুদ্রে অবস্থান করে।

[৬] পরবর্তীতে টহল কাজে নিয়োজিত থাকা নৌবাহিনী জাহাজ অনুসন্ধান বোটে থাকা জেলেগণকে উদ্ধার করে। জাহাজের নৌসদস্যরা উদ্ধারকৃত জেলেদের জরুরিভিত্তিতে প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় খাদ্য ও পানি সরবরাহ করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়