শিরোনাম
◈ দেশে জ্বালানি মজুদ বাড়াতে ৩ লাখ টন ডিজেল কিনবে সরকার ◈ স্থল আক্রমণ ঠেকাতে ব্যাপক প্রস্তুতি, ইরানে লাখো যোদ্ধার সমাবেশ ◈ ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই ◈ ইরান সব ধরনের ‘রেড লাইন’ অতিক্রম করেছে: জিসিসি মহাসচিব ◈ কুমিল্লায় বাস-প্রাইভেটকার সংঘর্ষ: একই পরিবারের ৪ জনসহ নিহত ৫ ◈ জ্বালানি তেলের দাম আবারও ছাড়াল ১০০ ডলার ◈ স্বাধীনতা দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানাল যুক্তরাষ্ট্রসহ পাঁচ শক্তিশালী দেশ ◈ প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার বঙ্গভবনে তারেক রহমান  ◈ সুবিধা বাড়িয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত এলপি গ্যাস আমদানিতে

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২১, ১২:৫০ দুপুর
আপডেট : ১২ নভেম্বর, ২০২১, ০৪:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সেনাবাহিনী প্রধান ৫ম আনোয়ার ইস্পাত-আনোয়ার সিমেন্ট ক্যাপ্টেন কাপ গল্‌ফ টুর্নমেন্ট উদ্বোধন করলেন

সালেহ্ বিপ্লব: [২] জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ শুক্রবার সকালে  ঢাকা সেনানিবাসস্থ আর্মি গলফ ক্লাবে টুর্নমেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। আইএসপিআর

[৩] অ্যামেচার গলফারদের নিয়ে পাঁচটি ক্যাটাগরীতে টুর্নমেন্টটি অনুষ্ঠিত হচ্ছে। বিভাগগুলো হলো সিনিয়র, জুনিয়র, রেগুলার, লেডিস ও ভ্যাটারান। দেশি-বিদেশি প্রায় ৭০০ জন খেলোয়াড় এতে অংশ নিচ্ছেন।

[৪] উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর্মি গলফ ক্লাবের প্রেসিডেন্ট মেজর জেনারেল মোঃ মোশফেকুর রহমান, আনোয়ার গ্রুপের চেয়ারম্যান  মানোয়ার হোসেন,  আর্মি গল্‌ফ ক্লাবের টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল শাহ-নুর জিলানী, ক্লাবের প্রধান নির্বাহী অফিসার কর্নেল এস এম শওকত আলী (অব) ও  ক্লাবের সদস্য সচিব লেঃ কর্নেল মোঃ গোলাম মনজুর সিদ্দিকী এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তি।

[৫] ৪ দিন ব্যাপি এ টুর্ণামেন্ট গত বুধবার  শুরু হয় । ১৩ নভেম্বর ২০২১ শনিবার সন্ধ্যায় সেনাবাহিনী প্রধানের উপস্থিতে এ টুর্ণামেন্টের সমাপ্তি ও পুরস্কার বিতরণী  অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়