শিরোনাম
◈ আলমারি ভর্তি রুপি মিলল সরকারি কর্মকর্তার বাড়িতে ◈ আহসান এইচ মনসুরকে সরানো নিয়ে যা বললেন অর্থমন্ত্রী ◈ বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচন ঘিরে ইসির বিশেষ আদেশ ◈ এবার নগদে বিনিয়োগ নিয়ে ব্যারিস্টার আরমান যা বললেন ◈ পিলখানা হত্যাকাণ্ড ছিল সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী ◈ কম্পিউটার অপারেটর থেকে শিক্ষা অফিসার, বিতর্কিত পদোন্নতি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী ◈ নতুন দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন, প্রজ্ঞাপন জারি ◈ শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি দেখে পরবর্তী করণীয় নির্ধারণ : বাণিজ্যমন্ত্রী ◈ হাতিয়ায় এমপি হান্নান মাসউদের ওপর হামলা, সড়কে অবস্থান (ভিডিও) ◈ নতুন আইজিপিকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২১, ০৯:১০ রাত
আপডেট : ১১ নভেম্বর, ২০২১, ০৯:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আর্ন্তজাতিক টি-টোয়েন্টিতে আড়াই হাজার রানের ক্লাবে বাবার আযম

মাকসুদ রহমান: [২] টি-টোয়েন্টিতে ৭ম ব্যাটার হিসেবে এই মাইলফলক স্পর্শ করলেন তিনি। এর আগে স্বদেশি ব্যাটারদের মাঝে কেবল মোহাম্মদ হাফিজ এই কৃতিত্ব অর্জন করেন।

[৩] ৬২ ইনিংসে ৪৮.২১ গড়ে ক্যারিয়ারের ৬৭তম খেলায় ২৫০০ রানের মাইল ফলক স্পর্শ করেন পাকিস্তানের বর্তমান অধিনায়ক।

[৪] এছাড়া ব্যক্তিগত ক্যারিয়ারে একটি শতকের সাথে আছে ২৪টি অর্ধশতক। তার আগে আর্ন্তজাতিক টি-টোয়েন্টিতে ২৫০০ রানের গন্ডি এড়ানো মোহাম্মদ হাফিজ খেলেন ১০৭টি ইনিংস।

[৫] আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩২২৭ রান নিয়ে শীর্ষে আছেন ভারতের ভিরাট কোহলি। বাবর আযমের উপরে থাকা অপর ৫ ব্যাটার যথাক্রমে মার্টিন গাপটিল, রোহিত শর্মা, এ্যারন ফিঞ্চ, পল স্টার্লিং এবং মোহাম্মদ হাফিজ। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়