শিরোনাম
◈ তাহসিফের মৃত্যুর তদন্তে নতুন মোড়, ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ-পুলিশের কাছে হস্তান্তর ◈ হাতিয়ায় হত্যা মামলার আসামিকে ধরতে গিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, ছিনিয়ে নিলেন স্বজনেরা ◈ ৮ ঘণ্টার বৈঠকেও সিদ্ধান্ত হয়নি, এমপি আব্দুল আজিজের বিষয়ে কেন্দ্রে যাচ্ছে নাটোর বিএনপির সুপারিশ ◈ বাংলাদেশ থেকে ১ লাখ কর্মী নেবে জাপান, সামাজিক মাধ্যমে ছড়ানো খবরের সত্যতা নেই: টোকিও ◈ বিগ-বি নিয়ে জাপানের সঙ্গে আলোচনায় তৃতীয় কোনো দেশ ছিল না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ বিষাক্ত ইনজেকশনের মৃত্যুদণ্ড থেকে বেঁচে ফেরা, ভয়াবহ অভিজ্ঞতা জানালেন সেই নারী ◈ সৌদিগামী ও ফেরত ১৫৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২২ হাজার ৭২১ যাত্রী ◈ ৯ দিন পর ১২ ঘণ্টার জন্য শিথিল হচ্ছে সাজেক সড়কের অবরোধ ◈ ‘তৃতীয় লিঙ্গ’ বলতে গিয়ে ‘ট্রান্সজেন্ডার’ শব্দ ব্যবহারের ব্যাখ্যা দিল শিক্ষা মন্ত্রণালয় ◈ অনৈতিক সুবিধা গ্রহণের অ‌ভি‌যো‌গে খুলনা রেঞ্জে একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২১, ০৪:০৬ দুপুর
আপডেট : ১১ নভেম্বর, ২০২১, ০৪:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আমি প্রশাসনের সঙ্গে আলোচনা করেই ভোট কেন্দ্রে এসেছি: মমতাজ

মানিকগঞ্জ প্রতিনিধি: [২] বৃহস্পতিবার (১১ নভেম্বর) মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদে চলছে ইউপি নির্বাচন। দলীয় প্রার্থীর পক্ষে প্রচার প্রচারণা ও কেন্দ্র পরিদর্শনে স্থানীয় সংসদ সদস্যদের যাওয়া নির্বাচনী আচরণ বিধি লংঘন হলেও সে বিষয়ে তোয়াক্কা না করেই কেন্দ্র পরিদর্শনে যাচ্ছেন এমপি মমতাজ বেগম।

[৩] দুপুর সোয়া ১২ টার দিকে সিংগাইর উপজেলার চারিগ্রাম ইউনিয়ন পরিষদের চারিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্র পরিদর্শনে আসেন মানিকগঞ্জ ২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম। এসময় তার সঙ্গে উপজেলা আওয়ামীলীগের একাদিক নেতাকর্মীরা সফর সঙ্গী হিসেবে তার সঙ্গে কেন্দ্রে প্রবেশ করেন। নিমিষেই থমথমে পরিস্থিতি বিরাজ করে ওই কেন্দ্রে।

[৪] এসব বিষয়ে জানতে চাইলে এমপি মমতাজ বেগম বলেন, স্থানীয় প্রশাসনের সঙ্গে আলাপ আলোচনা করেই ভোট কেন্দ্রে আসা হয়েছে। আমি কারো জন্য ভোট চাইতে আসেনি উল্লেখ করে তিনি বলেন, অবাধ নিরপেক্ষ ভোট হচ্ছে সিংগাইরে। এই বিষয়টি দেখার জন্য কেন্দ্র পরিদর্শনে এসেছেন বলে মন্তব্য করেন তিনি।

[৫] জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মুহাম্মদ হাবিবুর রহমান বলেন, ইউপি নির্বাচনে স্থানীয় সংসদ সদস্যদের যাওয়ার কোন সুযোগ নেই। বিষয়টি অমান্য করে কেউ কেন্দ্র পরিদর্শনে গেলে সেটি নিশ্চয়ই নির্বাচনী আচরণ বিধি লংঘন হবে। এমপি মমতাজ বেগম চারিগ্রাম কেন্দ্রে যাওয়ার বিষয়টি তিনি জানতে পেরে ভোট কেন্দ্রে তাকে না যাওয়ার জন্য বলা হয়েছে বলে মন্তব্য করেন তিনি। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ