শিরোনাম
◈ নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ডোনাল্ড ট্রাম্প ◈ ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে অতিরিক্ত সচিব মনিরুজ্জামান ◈ সাড়ে ১২ কেজির এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব ◈ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে ◈ মধ্যরাতে ঢাবি ভিসি চত্বরের সামনে রিকশা থেকে নামিয়ে ছাত্রলীগ করার অভিযোগে শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি ◈ যুক্তরাষ্ট্রের ২৪৫ কোটি টাকার বিনিয়োগ নিচ্ছে ইসলামী ব্যাংক ◈ বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ◈ মধ‌্যপ্রা‌চ্যে যুদ্ধের ম‌ধ্যেই  সৌদি আরব, কাতার ও পা‌কিস্তান থে‌কে অস্ত্র কিনছে ভারত ◈ ওসমান হাদি হত্যায় জড়িত গ্রেফতার দুজনকে দেশে ফেরানো প্রসঙ্গে যা বললেন আইজিপি ◈ নতুন চাপে বিএনপি!

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২১, ১১:২৫ রাত
আপডেট : ১০ নভেম্বর, ২০২১, ১১:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলা পাঠ প্রকাশের বিধান রেখে সমুদ্র আইনের রিপোর্ট আসন্ন সংসদে উত্থাপিত হবে

মনিরুল ইসলাম: [২] সংসদে উত্থাপিত ‘টেরিটোরিয়াল ওয়াটার্স অ্যান্ড মেরিটাইম জোনস (সংশোধন)’ আইনটি একটি নির্ভরযোগ্য বাংলা পাঠ প্রকাশের জন্য নতুন একটি ধারা যুক্ত করে সংসদে প্রতিবেদন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংসদীয় কমিটি।

[৩] বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে বিলটি চূড়ান্ত করা হয়। বিলের রিপোর্টে কিছু ক্ষেত্রে শাস্তি বাড়ানোরও সুপারিশ করা হয়।

[৪] বৈঠক শেষে কমিটির সভাপতি মুহম্মদ ফারুক খান বলেন, আমরা কিছু সংশোধনীসহ বিলটি চূড়ান্ত করেছি। আগামী সংসদ অধিবেশনের প্রথম বা দ্বিতীয় দিনেই এটা উত্থাপন করা হবে।

[৫] সংশোধনীগুলোর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এই আইনটি আন্তর্জাতিক পর্যায়ে অনুসরণ করা হবে বলে এটা ইংরেজিতে প্রণয়ন করা হয়েছে। তবে, আমরা আইনটির একটি বাংলা পাঠ যাতে হয় তার জন্য নতুন একটি ধারা যুক্ত করেছি। আইনটি পাসের পরপরই দ্রুততম সময়ের মধ্যে বাংলা পাঠ প্রকাশ করার কথাও বলেছি।

[৬] তিনি বলেন, সংসদে উত্থাপিত আইনে যে দণ্ডের কথা ছিলো আমরা কয়েকটি ক্ষেত্রে তারা বাড়ানোর প্রস্তাব করেছি। এক্ষেত্রে জেল-জরিমানা দুটোই বাড়ানোর কথা বলা হয়েছে।

[৭] বৈঠকে 'Territorial Waters and Maritime Zones (Amendment) Bill 2021’আসন্ন সংসদে উত্থাপিত হবে।

[৮] কমিটির সভাপতি ফারুক খানের সভাপতিত্বে বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নুরুল ইসলাম নাহিদ এবং কাজী নাবিল আহমেদ অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়