শিরোনাম
◈ বিশ্বের তৃতীয় সর্বনিম্ন বাসযোগ্য শহর ঢাকা ◈ পুলিশ তো আমার হাতে নেই, তবে মুরগি আছে: সংসদে প্রাণিসম্পদ মন্ত্রীর মন্তব্যে হাসির রোল ◈ ভূ‌মিক‌ম্পে ভেনেজুয়েলায় ক্ষয়ক্ষতির পরিমাণ ৩৭ বিলিয়ন ডলার ◈ ভারত-চীন-যুক্তরাষ্ট্রের মাঝে কৌশলগত ভারসাম্য গড়ছে বাংলাদেশ: জন ড্যানিলোভিচ ◈ টানা বৃষ্টিতে তলিয়ে গেছে রেললাইন, এক হাজার যাত্রী নিয়ে আটকা পর্যটক এক্সপ্রেস ◈ সাঙ্গু-মাতামুহুরীর পানি বিপৎসীমার কাছাকাছি, বান্দরবানে ২২০ আশ্রয়কেন্দ্র প্রস্তুত ◈ ভারি বৃষ্টিতে শাহ আমানতে অবতরণ করতে পারেনি তিন ফ্লাইট ◈ বাংলাদেশের গণতন্ত্র শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের ◈ চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত ৭ হাজার ছাড়াল, মৃত্যু ১৯ ◈ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রকৃত অপরাধীদেরই বিচার নিশ্চিত করবে সরকার: আইনমন্ত্রী

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২১, ০৫:৫৭ বিকাল
আপডেট : ১০ নভেম্বর, ২০২১, ০৫:৫৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রংপুরের বদরগঞ্জে যৌতুক মামলা থেকে রক্ষা পেতে স্বামী বিষপানে আত্মহত্যার চেষ্টা

আফরোজা সরকার: [২] রংপুরের বদরগঞ্জে স্ত্রীর দায়ের করা যৌতুক মামলা থেকে রক্ষা পেতে স্বামী সেরাজুল ইসলাম (২৫) বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসক জানিয়েছেন- তিনি আশঙ্কামুক্ত হলেও তাকে পর্যবেক্ষনে রাখা হয়েছে।

[৩] বুধবার (১০নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে তিনি বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন। সেরাজুল উপজেলার দামোদরপুর ইউনিয়নের পশ্চিম ঝাড়পাড়ার আবু বক্করের ছেলে।

[৪] উপজেলা পরিষদ চত্বরে নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করা আনসার সদস্য রজনীকান্ত বলেন- মহিলা বিষয়ক অফিসারের কার্যালয় সংলগ্ন স্থানে হঠাৎ লোকজনের চিৎকার শুনে দৌড়ে গিয়ে দেখি একজন বিষ পান করেছে। তাকে তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর জানতে পারি তার সাথে স্ত্রীর মামলা চলছে।

[৫] মামলা সূত্রে জানা যায়- ২০১৯ সালের ২৩ অক্টোবর পারিবারিকভাবে সেরাজুলের বিয়ে হয় উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ছোট হাজীপুর খুটুপাড়ার আনিছুল ইসলামের মেয়ে আদুরী বেগমের(২১) সাথে। বিয়ের পর থেকে দু’লাখ টাকা যৌতুকের দাবীতে তাকে শারীরীক ও মানসিক নির্যাতন করে আসছিলো স্বামীর পরিবার। তারপরও তিনি ঘরসংসার করেছেন স্বামী সেরাজুলের সাথে। ফলে তাদের ঘরে একটি সন্তানও জন্ম নিয়েছে।

[৬] এরপরও স্বামীর পরিবারের যৌতুক দাবী তাকে অতিষ্ঠ করে তোলে। একারণে তিনি প্রথমে বদরগঞ্জ থানায় অভিযোগ করেন। কিন্তু থানা পুলিশ কোন ব্যবস্থা না নিয়ে তাকে আদালতে মামলা করার পরামর্শ দেয়। সে অনুযায়ী আদুরী বেগম চলতি বছরের ২৮ জুন রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে স্বামী ও ননদসহ চারজনের বিরুদ্ধে একটি মামলা করেন। আদালত শুনানি শেষে মামলাটি তদন্তের জন্য উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেয়। আদালতের নির্দেশে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এরই মধ্যে মামলাটির তদন্ত কার্যক্রম শেষ করেছেন। তবে এখন পর্যন্ত তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেননি।

[৭] সেরাজুলের আশঙ্কা- তদন্ত প্রতিবেদন তার বিপক্ষে চলে যাবে এবং তিনি আজীবনের জন্য স্ত্রী আদুরীকে হারাবেন। এমন আশঙ্কা থেকেই তিনি বুধবার মহিলা বিষয়ক অধিদপ্তর সংলগ্ন স্থানে বিষপানে আত্মহত্যার চেষ্টা চালান বলে এ প্রতিনিধিকে জানান।

[৮] সাবেক ইউপি মেম্বার আনজুয়ারা বেগম বলেন, সেরাজুলের সম্পদ বলতে ছিল বাড়িভিটার মাত্র ৬ শতক জমি। সেটিও সে বিক্রি করেছে। তাছাড়া তার বউয়ের বয়স খুবই কম এবং দেখতেও সুন্দর। মেয়েটি থাকার জায়গা না পেয়ে বাপের বাড়িতে অবস্থান করছে।

[৯] অপরদিকে ছুটিতে থাকায় মহিলা বিষয়ক অফিসারকে পাওয়া না গেলেও মামলা তদন্ত সংশ্লিষ্ট এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সেরাজুল মূলতঃ বিয়ে পাগল এক যুবক। বিয়ের আগে সে তিন বিয়ে করেছে। এছাড়া বিয়ের পর আরেকটি বিয়ে করেছে। এ অবস্থায় কোন মেয়েই চাইবেনা তার সাথে সংসার করতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়