শিরোনাম
◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু ◈ ভোটার তালিকা হালনাগাদ ২০২৬: খসড়া প্রকাশ ৫ নভেম্বর, চূড়ান্ত তালিকা ২৫ নভেম্বর ◈ সৌদি আরবের আইনে সাজা হলে সরকারের কিছু করার থাকে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ◈ মাদকের আস্তানায় অস্ত্র হাতে অভিযান নিয়ে যা বললেন ইশরাক ◈ প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়াবে সরকার, কর্মসংস্থান ও যাতায়াত সুবিধা নিয়েও উদ্যোগ: প্রধানমন্ত্রী ◈ সৌদির রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল বিমান, ২১ অক্টোবর থেকে চালু হতে পারে দাম্মাম রুট ◈ ‘সিন্ডিকেট হচ্ছে ভাই’, সার সংকটে দিশেহারা গাইবান্ধার চরের কৃষকরা ◈ মাদক আস্তানায় আগ্নেয়াস্ত্র হাতে প্রতিমন্ত্রী ‘ইশরাকের অ্যাকশন’, আটক ৬ (ভিডিও)

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২১, ০৩:১৬ দুপুর
আপডেট : ১০ নভেম্বর, ২০২১, ০৩:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফটিকছড়িতে নির্বাচনী প্রচারণা শেষ, কাল ভোট

মোস্তফা কামরুল, ফটিকছড়ি প্রতিনিধি: [২] চট্টগ্রামে ফটিকছড়িতে ১১ নভেম্বর ইউপি নির্বাচনের প্রচার প্রচারণা শেষ।প্রতীক বরাদ্দ দেওয়ার পর থেকেই প্রার্থীরা প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছে।

[৩] প্রতিদিন দুপুর ২টা থেকে রাত পর্যন্ত ভোটারদের ঘরে ঘরে যাচ্ছেন ও গণসংযোগ করেছেন চেয়ারম্যান থেকে শুরু করে মেম্বার পদপ্রার্থীরা। এসময় ভোটারদের মন জয় করতে দেওয়া হচ্ছে নানা প্রতিশ্রুতি। প্রার্থীদের প্রচারণার ব্যানার-পোস্টারে ছেয়ে গেছে নির্বাচনী এলাকা। একইসঙ্গে বিভিন্ন প্রতিশ্রুতি নিয়ে তৈরি গানে মাইকে চলছে প্রচারণা।মঙ্গলবার প্রচারণার শেষ দিনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে এ চিত্র।

[৪] উপজেলায় ১৪ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫৫, সাধারণ সদস্য পদে ৪৫১ এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০৯ জন প্রার্থীর প্রার্থীতা বৈধ ঘোষণা কর হয়। এছাড়া লেলাং ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ, বখতপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ফারুক উল আজম এবং আব্দুল্লাহপুর ইউনিয়নে নাছির উদ্দিনসহ সাধারণ সদস্য পদে ৬ ও সংরক্ষিত মহিলা সদস্য পদের একজনের প্রার্থীতা বাতিল করা হয়েছে। তবে লেলাং ও বখতপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর রিট-আপিল জটিলতায় শুধু মাত্র চেয়ারম্যান পদে ৬ সপ্তাহ নির্বাচন স্থগিত রেখেছে হাইকোর্ট।

[৫] উপজেলা নির্বাচন কর্মকর্তা হুমায়ন কবির জানান, নির্বাচনকে ঘিরে উপজেলা নির্বাচন কার্যালয়ের সকল প্রস্তুতি শেষ। নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ, স্বচ্ছ ও গ্রহণযোগ্য হবে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে পর্যাপ্ত পরিমাণ পুলিশ, বিজিবি ও র‌্যাব মোতায়েন থাকবে। ১৪টি ইউনিয়নে নারী-পুরুষ মিলে মোট ভোটার দুই লাখ ৭৭ হাজার ১৫ জন। ১২৮টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

[৬] ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ রবিউল হোসেন জানান, নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত পুলিশ মাঠে থাকবে। উপজেলার সমিতিরহাট ও জাফতনগর ইউনিয়ন গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) হিসেবে চিহ্নিত করা হয়েছে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব প্রার্থীদের কাছে সহযোগিতা কামনা করেন এই কর্মকর্তা।

  • সর্বশেষ