শিরোনাম
◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা ◈ ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব : ইশরাক হোসেন ◈ সংস্কার, বাণিজ্য ও অভিবাসন: ইইউর সঙ্গে নতুন সম্পর্কের সুযোগ বাংলাদেশের ◈ বাংলাদেশ তার সার্বভৌমত্ব রক্ষা করবে, অন্য দেশের হস্তক্ষেপ চাই না: পররাষ্ট্রমন্ত্রী ◈ পুলিশের কাজে কেউ হস্তক্ষেপ করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২১, ০১:৩৫ দুপুর
আপডেট : ১০ নভেম্বর, ২০২১, ০১:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জ্বালানি তেলের দাম বৃদ্ধি গরিব জনগণের কাছ থেকে টাকা নেওয়ার নতুন অজুহাত : রেজা কিবরিয়া

ভূঁইয়া আশিক: [২] গণ-অধিকার পরিষদের এই আহ্বায়ক আরও বলেন, যে দেশে সরকারের কোনো জবাবদিহিতা নেই, জনগণের স্বার্থসুরক্ষায় কোনো উদ্যোগ কিংবা উদ্বেগ নেই, জ্বালানি তেলের দাম বৃদ্ধি করবে, এতে আশ্চর্য হচ্ছি না। তবে প্রতিবাদ করছি। কারণ এটা কোনো গণতান্ত্রিক সরকার নয়।

[৩] কোনো যুক্তি ছাড়াই ২৬ শতাংশ পরিবহন ভাড়া বাড়িয়েছে, হয়তো কাউকে খুশি করতে। নির্ধারিত ভাড়ার চেয়েও বেশি ভাড়া নিচ্ছে পরিবহনগুলো, অথচ সরকার কোনো অ্যাকশন নিচ্ছে না। মানুষের ওপর জুলুম করা হচ্ছে।

[৪] অন্যায় করলে আইয়ুব খানের বিরুদ্ধেও প্রতিবাদ করা যেতো, কিন্তু বর্তমান সরকার সেটাও করতে দেয় না। সরকার আইয়ুব খানের চেয়েও অনেক খারাপ!

[৫] জ¦ালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বৃহত্তর কর্মসূচির দিকে যাবো। তবে কীভাবে হবে তা এখনো ঠিক হয়নি। হয়তো জেলায় জেলায় প্রতিবাদ সভা করবো।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়