শিরোনাম
◈ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ ◈ আজ জামায়াতের ‘ক্লিন ঢাকা মহানগরী’ কর্মসূচি ঘোষণা ◈ খেলোয়াড়দের আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব : আমিনুল হক ◈ মধ্যপ্রাচ্যে একদিনে ৫০টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করলো যুক্তরাষ্ট্র ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রিসভা থেকে বাদ পড়ল নোয়াখালী ◈ বীরদের প্রতি শ্রদ্ধা দিয়ে শুরু প্রধানমন্ত্রীর নতুন অধ্যায়, নিরাপত্তায় কঠোর ব্যবস্থা ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রীশূন্য নোয়াখালী ◈ অগ্নিপরীক্ষার মুখে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে নতুন অধ্যায় শুরু: ইন্ডিয়া টুডের রিপোর্ট ◈ নির্বাচনি বাটোয়ারা মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করা বন্ধ করেন: মাহফুজ আলম ◈ গায়কসহ নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী কলকাতায় গ্রেপ্তার

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২১, ১১:৫২ দুপুর
আপডেট : ১০ নভেম্বর, ২০২১, ১২:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৬৫ বছরের বেশি বয়সী সবাইকে বুস্টার ডোজ দেবে ফ্রান্স

ওয়ালিউল্লাহ সিরাজ: [২] দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ টেলিভিশনে দেওয়া এক ভাষণে বলেন, বুস্টার ডোজ নিলে তারা রেস্টুরেন্ট ও জাদুঘরে যাওয়ার অনুমতি পাবেন। ১৫ ডিসেম্বরের পর থেকে হেলথ পাসের মেয়াদ বাড়াতে বুস্টার ডোজ নেওয়ার প্রমাণ দেখাতে হবে। বিবিসি

[৩] ফ্রান্সের প্রেসিডেন্ট বলেন, আগামী মাস থেকে ৫০ থেকে ৬৪ বছর বয়সীদের জন্য বুস্টার ডোজ সহজলভ্য হবে। বর্তমানে হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে ৫০ বছরের বেশি ৮০ শতাংশ করোনা রোগীকে বুস্টার ডোজ দেওয়া হচ্ছে। রয়টার্স

[৪] গত সপ্তাহে ফ্রান্সে শনাক্তের হার ৪০ শতাংশ বেড়েছে। টিকাদানের হার উচ্চ পর্যায়ে থাকলেও ফ্রান্সে বেড়েছে কোভিড সংক্রমণ। মঙ্গলবার দেশটিতে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১২ হাজার ৪৭৬ জন। সেপ্টেম্বর পর এটাই সর্বোচ্চ শনাক্ত।

[৫] মহামারি শুরুর পর থেকে ফ্রান্সে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এক লাখ ১৮ হাজার মানুষ।সম্পাদনা: রাশিদ

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়