শিরোনাম
◈ সায়দাবাদে এসি বাসের জন্য আলাদা টার্মিনাল তৈরির সিদ্ধান্ত ◈ খুচরা বিক্রেতাদের সার বিক্রি অব্যাহত রাখতে নির্দেশ সরকারের ◈ আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.), দেশজুড়ে নানা আয়োজন ◈ মিয়ানমারে সহিংসতা-নির্যাতনে বিপর্যস্ত মানুষ, রোহিঙ্গাদের অবস্থা আরও ভয়াবহ: জাতিসংঘ ◈ ‘উপহার’ হিসেবে বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া: প্রবাসীকল্যাণমন্ত্রী ◈ রংপুরে চার হত্যা: ‘ধর্ষণের আলামত’ নিয়ে ডোম-চিকিৎসকের বক্তব্যে ভিন্নতা ◈ বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, জানুন আসল ঘটনা ◈ মহানবীর আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই: রাষ্ট্রপতি ◈ জামায়াতের মতাদর্শের বিষয়ে সতর্ক করলেন কওমি আলেমরা ◈ বিদিশা এরশাদ গ্রেপ্তার: প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত, গুলশান থেকে আটক

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২১, ১১:১৮ দুপুর
আপডেট : ১০ নভেম্বর, ২০২১, ১১:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সুজানগরে নৌকা-বিদ্রোহী প্রার্থীদের সংঘর্ষে আহত যুবকের মৃত্যু

আবুল কালাম, পাবনা প্রতিনিধি: [২] পাবনার সুজানগর উপজেলার আসন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রার্থীর সমর্থক ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংর্ঘষে আহত সবুজ হোসেন (২৮) নামের এক যুবক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

[৩] মঙ্গলবার রাত ১০টার দিকে সে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান মারা যান। এর আগে গত সোমবার (৮ নভেম্বর) রাতে উপজেলার ভায়না ইউনিয়নের চলনা বাজারে দুইপক্ষের সংর্ঘষে তিনি গুরুতর আহত হয়।

[৪] নিহত সবুজ ভায়না ইউনিয়নের চলনা গ্রামের হাশেম আলীর ছেলে, বিদ্রোহী প্রার্থী ওমর ফারুকের সমর্থক বলে জানা গেছে।

[৫] বিদ্রোহী প্রার্থী ওমর ফারুক বলেন, সোমবার রাতে আমার নির্বাচনি প্রচারণায় নৌকার প্রার্থীর সমর্থকরা অতর্কিত হামলা চালিয়ে বেশ কয়েকজনকে আহত করে। আহতদের মধ্যে সবুজ মঙ্গলবার রাতে মারা গেছেন।

[৬] তবে নৌকার প্রার্থী আমিন উদ্দিন বলেন, আমার সমর্থকরা চলনা বাজারে নির্বাচনি প্রচারণা করতে গেলে বিদ্রোহী প্রার্থীর লোকজন হামলা চালিয়ে ৯ টি মোটরসাইকেল ভাঙচুর করে। নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে আমার বিরুদ্ধে মিথ্যা আপবাদ দেওয়া হচ্ছে।

[৭] নিহতের বাবা হাশেম আলী বলেন, আমার ছেলেকে যারা হত্যা করেছে তাদের কঠিন শাস্তি চাই। নিরপরাধ ছেলেকে তারা হত্যা করেছে।

[৮] সুজানগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার নির্বাচনি সহিংসতায় আহত এক যুবকের মৃত্যু হয়েছে। এ বিষয়ে নৌকার প্রার্থী ও তার সমর্থকদের নামে মামলা হয়েছে।

[৯] প্রসঙ্গত, আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হবে পাবনার সুজানগর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন।

  • সর্বশেষ