শিরোনাম
◈ ট্রাম্পের নতুন শুল্ক ঘোষণার পর বাংলাদেশের সঙ্গে চুক্তির ভবিষ্যৎ কী? ◈ এয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর সময় জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অবৈধ ভবন রোধে কড়া বার্তা, কুমিল্লায় গণপূর্তমন্ত্রীর ঘোষণা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ ◈ বাংলাদেশের অর্থনীতি পুনরুজ্জীবিত করতেই হবে তারেক রহমানকে ◈ বর্ণবি‌দ্বে‌ষি মন্তব‌্য বন্ধ কর‌তে ফুটবলে নতুন আইন করতে যাচ্ছে ফিফা ◈ ফুটবলার সামিত সোমের ছবি পোস্ট করে ভাষা শহীদদের শ্রদ্ধা জানালো ফিফা  ◈ ক্ষমতা হস্তান্তরের পর কোথায় আছেন ড. মুহাম্মদ ইউনূস, কী করছেন এখন? ◈ ভয়ভীতি মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করবো: তথ্যমন্ত্রী ◈ মাহদী হাসানের সঙ্গে দিল্লিতে ঠিক কী হয়েছিল?

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২১, ১০:৪৬ দুপুর
আপডেট : ১০ নভেম্বর, ২০২১, ১০:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গণতন্ত্র এখনো প্রাতিষ্ঠানিক রূপ পায়নি: ওবায়দুল কাদের

মহসীন কবির: [২] আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বুধবার (১০ নভেম্বর) সকালে শহীদ নূর হোসেন দিবসে রাজধানীর নূর হোসেন স্কয়ারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন। যমুনা টিভি

[৩] কাদের বলেন, নূর হোসেনের রক্তদানের মধ্য দিয়ে আমাদের বহু কাঙ্ক্ষিত গণতন্ত্রের শৃঙ্খলমুক্তি ঘটলেও গণতন্ত্র এখনও প্রাতিষ্ঠানিক রূপ পায়নি। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্র বিকাশমান অব্যাহত থাকবে।

[৪] তিনি বলেন, স্বৈরশাসন থেকে গণতন্ত্রের অভিযাত্রায় ১০ নভেম্বর নূর হোসেনের আত্মত্যাগ আমাদের ইতিহাসের পাতায় গৌরবময় অধ্যায় হয়ে আছে। সময়ের সাহসী কাণ্ডারি শেখ হাসিনার নেতৃত্বে সে সময় নূর হোসেনের রক্তদানের মধ্য দিয়ে আন্দোলন আরও বেগবান হয়ে আমাদের বহু কাঙ্ক্ষিত গণতন্ত্রকে শৃঙ্খলমুক্ত করেছে।

[৫] তিনি আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে শৃঙ্খলমুক্ত গণতন্ত্রের ক্রমবিকাশওমান ধারা আগামীতেও অব্যাহত থাকবে এবং সংগ্রাম চলবে এটাই আমাদের প্রত্যাশা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়