শিরোনাম
◈ গার্মেন্টস বন্ধ হলে দেশ অস্তিত্ব সংকটে পড়বে ◈ বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেলে মহাসড়ক ছাড়লেন শ্রমিকেরা ◈ এআই প্রযুক্তি ও চিপের আধিপত্য পেতে মরিয়া চীন, যেভাবে কাজ করে ৬ লাখ সদস্যের গুপ্তচর নেটওয়ার্ক ◈ রোনালদোকে ছাড়া প্রথম ম্যাচেই ৪-১ গোলে বিধ্বস্ত পর্তুগাল ◈ বিএনপির হুঁশিয়ারির পর তাহেরীকে বাদ দিয়ে সুন্নি মহাসম্মেলন আয়োজনের সিদ্ধান্ত প্রশাসনের ◈ শেখ হাসিনাকে দেশে ফেরানোর সুযোগ কতটা, বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তিতে যা বলা আছে ◈ হলান্ডের পেনাল্টিতে ওয়েলসকে হারিয়ে জয়ে ফিরল নরওয়ে ◈ দিনের টেস্টেও গোলাপি বল চালুর প্রস্তাব পাকিস্তানের, সমর্থন হেসন-বাবরের ◈ ‘ডিসেম্বরে জনগণ মৌমাছির মতো নামবে মাঠে’, শেখ হাসিনার ফেরার বার্তা দিয়ে এসপির এসএমএস: রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ◈ প্রথম টেস্ট দুপু‌রে শুরু, বাংলাদেশের পেস বিভাগ নিয়ে সতর্ক দক্ষিণ আফ্রিকা

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২১, ১২:২৩ রাত
আপডেট : ১০ নভেম্বর, ২০২১, ১২:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রথমবারের মতো পাকিস্তান সফরে যাচ্ছেন আফগান পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে তালেবান কর্তৃপক্ষ ক্ষমতা লাভের পর প্রথমবারের মতো পাকিস্তান সফরে যাচ্ছেন যাচ্ছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। বুধবার পাকিস্তান সফরে যাবেন তালেবান কর্তৃপক্ষের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। পাকিস্তান সফরে যাওয়ার পর আমির খান মুত্তাকি দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সাথে বিভিন্ন ইস্যুতে আলোচনা করবেন বলে জানিয়েছেন দু’দেশের কর্মকর্তারা।

কাবুলে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল কাহার বলখি এক বিবিৃতিতে বলেন, ১০ নভেম্বর তারিখে পাকিস্তান সফরে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলকে নেতৃত্ব দিবেন আমির খান মুত্তাকি।

আব্দুল কাহার বলখি তার টুইটার অ্যাকাউন্টে বলেন, পাকিস্তান সফরে এ উচ্চ পর্যায়ের আফগান প্রতিনিধি দল দু’দেশের মধ্যকার সম্পর্ক নিয়ে আলোচনা করবে। এছাড়া অর্থনীতি, ট্রানজিট, উদ্বাস্তু সমস্যা ও আফগান জনগণের চলাচলের জন্য সুবিধা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হবে। এ আলোচনা বৈঠকে অর্থ ও বাণিজ্য মন্ত্রণালযয়ের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতা ও মন্ত্রীরাও অংশ নিবেন।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিভিন্ন গণমাধ্যমকে বলেছেন, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশির সাথে বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করবেন আমির খান মুত্তাকি। এসব বিষয়ের মধ্যে আছে দু’দেশের কৌশলগত সম্পর্ক, আফগান নাগরিকদের ভিসা ও আন্তসীমান্ত চলাচল।

সূত্র : আনাদোলু এজেন্সি

  • সর্বশেষ