শিরোনাম
◈ ৬ দিনে ৮ হাজার কোটি টাকার ব্যবসা আটকে, চট্টগ্রাম বন্দর সচল হবে শুক্রবার থেকে ◈ চার দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় ◈ নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনা প্রধানের, মত বিনিময়ে উঠে এসেছে দুটি উদ্দেশ্যের কথা ◈ ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ ফাইল ঝুলে থাকবে না, প্রশিক্ষণ হবে বাস্তবসম্মত: প্রধান উপদেষ্টা ◈ সাদিক কায়েমের বক্তব্য চলাকালে মঞ্চে উঠে তরুণীর অদ্ভত কান্ড! (ভিডিও) ◈ বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান ◈ শুক্রবার যুব বিশ্বকা‌পের ফাইনা‌লে মু‌খোমু‌খি ভারত ও ইংল্যান্ড ◈ বাংলাদেশের দৃঢ় অবস্থান ও পা‌কিস্তা‌নের সমর্থনে আ‌মি মুগ্ধ: নাসের হুসেইন ◈ অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২১, ০৬:১৩ বিকাল
আপডেট : ০৯ নভেম্বর, ২০২১, ০৬:১৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তানজিদ তামিমের সেঞ্চুরিতে রাজশাহীর দিন

নিজস্ব প্রতিবেদক: [২] তানজিদ হাসান তামিম পেলেন তার প্রথম শ্রেণির ক্যারিয়ারের অভিষেক সেঞ্চুরি। বাঁহাতি ওপেনারের দারুণ ইনিংসে জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডের তৃতীয় দিন রাজশাহী বিভাগের দখলে।

[৩] ৬ উইকেটে ৩৫৩ রানে মঙ্গলবারের খেলা শুরু করে ঢাকা মেট্রো। ১০৪ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিন শুরু করেন আমিনুল ইসলাম বিপ্লব ও আবু হায়দার রনি। দুজনই সেঞ্চুরির হাতছানি পেলেও হতাশ হন।

[৪] রনিকে ৫৯ রানে তানজিদ তামিমের ক্যাচ বানিয়ে ১১৩ রানের জুটি ভাঙেন সানজামুল ইসলাম। বিপ্লব ১৫২ বলে ৮২ রান করে আউট হন মুক্তার আলীর বলে। ৩৯৮ রানে গুটিয়ে যায় ঢাকা মেট্রোর প্রথম ইনিংস।

[৫] রাজশাহীর পক্ষে সানজামুল সর্বোচ্চ ৪ উইকেট নেন। দুটি করে পান মুক্তার ও ফরহাদ রেজা। সম্পাদনা: রাহুল রাজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়