শিরোনাম
◈ খাবার ও পানির সংকটে কঙ্কালসার ইউক্রেনীয় সেনারা, পদ হারালেন শীর্ষ কমান্ডার ◈ আজমির শরিফে শাহরুখকে নিয়ে কী ঘটেছিল, জানালেন দেহরক্ষী ◈ ডিজেলের বড় সরবরাহে স্বস্তি, চট্টগ্রাম বন্দরে ব্যস্ততা ◈ সংঘাত ও জলবায়ু সংকটে বাড়ছে খাদ্য দুর্ভোগ, তালিকায় বাংলাদেশসহ ১০ দেশ ◈ এশিয়ান গেমস বাছাইয়ে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ ◈ মিলছে না রাজস্বের হিসাব, তবু বাড়ছে বাজেট! ◈ এবার যে জাতীয় দিবসের তারিখ পরিবর্তন করেছে সরকার ◈ ‘ভারত কেবল যুক্তরাষ্ট্রে আসে সন্তান জন্ম দিতে’, ট্রাম্পের কটাক্ষের কড়া জবাব দিল রণধীর জয়সওয়াল ◈ রাজশাহীর শিক্ষিকাকে জুতাপেটার ঘটনায় সেই বিএনপি নেতা বহিষ্কার ◈ যে কৌশলে ছাত্রীদের যৌন নিপীড়ন করতেন লম্পট জাকির!

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২১, ০৪:২৬ দুপুর
আপডেট : ০৯ নভেম্বর, ২০২১, ০৪:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] খুলনায় চাঞ্চল্যকর ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

শরীফা খাতুন: [২] খুলনায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬ এর সদস্যরা। লবণচরা থানাধীন মোল্লাপাড়া এলাকায় অভিযান চালিয়ে আসামি শেখ খোকনকে (৪২) আটক করা হয়। ধর্ষণ মামলায় গ্রেপ্তারকৃত খোকন লবণচরা মোল্লাপাড়া মসজিদ লেন এলাকার মৃত শেখ আব্দুল্লাহর ছেলে।

[৩] মঙ্গলবার বিকেলে র‌্যাব-৬ এর সদর সপ্তর থেকে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

[৪] র‌্যাব জানায়, গত ৬ নভেম্বর দুপুর সাড়ে বারোটায় খোকন ভিকটিম শিশুকে (০৭) মাছ কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে লবণচরার মোল্লাপাড়া মসজিদ লেনের একটি বাড়িতে নিয়ে ধর্ষণ করে। পরে ভিকটিম তার মাকে ধর্ষণের বিষয়ে জানালে ভিকটিমের মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে লবনচরা থানায় মামলা দায়ের করে।

[৫] সোমবার (০৮ নভেম্বর) রাত সাড়ে ১১টায় মোল্লাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার আসামি খোকনকে গ্রেপ্তার করা হয়। আসামিকে লবনচরা থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়