শিরোনাম
◈ বাংলাদেশ-ইউনান বাণিজ্য সম্প্রসারণে নতুন সম্ভাবনা, বাড়ছে বিনিয়োগ ও ব্যবসায়িক সংযোগ ◈ স্থানীয় নির্বাচন: ৪ হাজার ৫৮০ ইউপির ভোট সামনে রেখে ১৩২ কোটি টাকার কেনাকাটা ◈ রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল, বাড়ছে রেমিট্যান্সও ◈ স্কুল-কলেজের ছুটির তালিকায় পরিবর্তন, একাদশের ক্লাসও একদিন পিছিয়েছে ◈ খুনিরা হত্যার পরদিন অপ্রতিমের মায়ের সঙ্গে যে ‘নাটক’ করে ◈ ঝাড়ফুঁকের কথা বলে শিশুকে বলাৎকার, সাবেক জামায়াত নেতা গ্রেপ্তার ◈ আশুলিয়ায় সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানে ভয়াবহ বিস্ফোরণ, নিহত বেড়ে ৮ ◈ কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের বগিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট ◈ জ্বালানি তেলের দাম এক লাফে ২০ টাকা বাড়ল, ডিজেল ১৩৫ ও পেট্রোল ১৬০ টাকা লিটার ◈ ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২১, ০৪:০৭ দুপুর
আপডেট : ০৯ নভেম্বর, ২০২১, ০৪:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রীলঙ্কায় আবার পেছালো বাংলাদেশের ফুটবল ম্যাচ

স্পোর্টস ডেস্ক: [২] প্রচুর বৃষ্টিপাতের কারণে মাঠ খেলার অনুপযুক্ত হওয়ায় শ্রীলঙ্কায় চার জাতি টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচটি ফের পিছিয়ে গেছে। সিশেলসের বিপক্ষে লাল-সবুজদের ম্যাচটি কবে আয়োজিত হবে তা এখনও নিশ্চিত নয়।

[৩] মঙ্গলবার (৯ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন জানিয়েছে, ম্যাচটির দিনক্ষণ পরে জানানো হবে। সূচি অনুসারে, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের নামে আয়োজিত আমন্ত্রণমূলক টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে গতকাল সোমবার (৮ নভেম্বর) মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশ ও সিশেলসের।

[৪] ভারী বৃষ্টিপাতের কারণে প্রথম দফায় তা পিছিয়ে নেওয়া হয় মঙ্গলবারে। কিন্তু বৈরি আবহাওয়ার কারণে আবারও স্থগিত করা হয়েছে ম্যাচটি। অর্থাৎ দুই দফা পিছিয়ে গেছে সূচি। বিএফএফ, সম্পাদনা: এল আর বাদল।

  • সর্বশেষ