শিরোনাম
◈ বিজয় হলে মিছিল নয় সিজদায় পড়ব : জামায়াত আমির ◈ নির্বাচনের দিন নেতাদের যত অভিযোগ-পাল্টা অভিযোগ ◈ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা ◈ ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের ◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২১, ০১:৫৮ দুপুর
আপডেট : ০৯ নভেম্বর, ২০২১, ০৪:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মানহীন বৈদ্যুতিক সরঞ্জাম বিক্রি, চার প্রতিষ্ঠানকে ৯ লাখ টাকা জরিমানা

মাসুদ আলম: [২] সোমবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত রাজধানীর যাত্রাবাড়ী, বংশাল ও ওয়ারী এলাকায় অভিযান চালিয়ে অনুমোদনহীন ও নিম্নমানের বৈদ্যুতিক সরঞ্জাম উৎপাদন ও বিক্রির অভিযোগে জরিমানা করেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

[৩] র‌্যাব-১০ এর সহকারী পরিচালক এনায়েত কবির সোয়েব জানান, অসাধু ব্যবসায়ীরা অনুমোদনহীন বৈদ্যুতিক তার, ইলেক্ট্রিক সকেট, সুইচ অবৈধভাবে উৎপাদন, বিক্রি ও বাজারজাত করছিল। রাজিব ইলেক্ট্রনিক্সকে তিন লাখ টাকা, রাজু ক্যাবলসকে তিন লাখ টাকা, টিআরবি ক্যাবলসকে দুই লাখ টাকা ও ইমরান ইলেক্ট্রনিক্সকে এক লাখ টাকা জরিমানা করে। এছাড়া ৬০০ কয়েল তার ও অন্যান্য অবৈধ বৈদ্যুতিক সামগ্রী জব্দ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়