শিরোনাম
◈ ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের ◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২১, ১১:১০ দুপুর
আপডেট : ০৯ নভেম্বর, ২০২১, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেকনাফে ১ কেজি গাঁজাসহ দুই ভাই আটক

ফরহাদ আমিন: [২] কক্সবাজারের টেকনাফের নাইটংপাড়া থেকে এক কেজি গাঁজাসহ দুই  ভাইকে আটক করেছে পুলিশ।

[৩]সোমবার সকালে পৌরসভার ঐ এলাকা থেকে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন,টেকনাফ পৌরসভার নাইটংপাড়ার মোঃ সিদ্দিকের ছেলে কেফায়েতউল্লাহ(২৩) ও সহোদর মহিবুল্লাহ(২২)।

[৪]এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.হাফিজুর রহমান।তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) মো.হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম পৌরসভার নাইটংপাড়া গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে দুই সহোদরকে আটক করতে সক্ষম হয়।পরে ধৃতদের হেফাজতে থাকা শোকেস এর ভেতর থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

[৫] তিনি আরো জানান,আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়