শিরোনাম
◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২১, ০৮:০৫ সকাল
আপডেট : ০৯ নভেম্বর, ২০২১, ০৮:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতের বোলিং কোচ ভরত অরুণকে তুলোধনা হরভজনের

স্পোর্টস ডেস্ক: [২] একরাশ ব্যর্থতা নিয়েই এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শেষ করেছে ভারত। ব্যর্থতার পাহাড়ে চাপা পড়ে গিয়েছে টিম ইন্ডিয়া।

[৩] সোমবার (৮ নভেম্বর) বোলিং কোচ ভরত অরুণ টস ফ্যাক্টরের কথা প্রকাশ্যে বলেন। পাকিস্তান আর নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুটো ম্যাচেই প্রথমে ব্যাট করে ডুবতে হয় টিম ইন্ডিয়াকে। বড় স্কোর খাড়া করতে ব্যর্থ হন ব্যাটাররা। যার কারণ হিসেবে টস ফ্যাক্টরের কথা বলেন বোলিং কোচ ভরত অরুণ। অধিনায়ক বিরাট কোহলিও বারংবার বলে এসেছেন টস হারের কথা। যা দেখে ভরত অরুণের মন্তব্যকে একহাত নিলেন হরভজন সিং। টস যদি ফ্যাক্টর হত, তাহলে সিএসকে আইপিএল চ্যাম্পিয়ন হত না।

[৪] হরভজন সিং এক সাক্ষাৎকারে বলেন, আমি শুনেছি ভরত অরুণ বলেছেন, টস জিতলে নাকি ভারতীয় দল অনেক কিছু করে ফেলতে পারতো। এ সব বিষয়ে পরে কথা বলছি। কেউ যদি ভাবে, সে প্রথমে ব্যাট করবে অথবা বল করবে তাহলে কখনই সেই দল ঠিক ভাবে পারফর্ম করতে পারবে না।

[৫] চেন্নাই সুপার কিংস প্রথমে ব্যাটিং করে আইপিএল চ্যাম্পিয়ন হয়নি? ওরা শুরুতে ব্যাট করে ১৯০ রানও করেছে। প্রত্যাশা মতো আমরা ভালো খেলতে পারিনি। এটা আমাদের মেনে নেওয়া উচিত। - টিভি৯ বাংলা ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়