শিরোনাম
◈ ২১১ জনকে ৭৯ জন মিলে ‘তীরের মতো সোজা’ করে রাখব: আমির হামজার হুঁশিয়ারি ◈ অর্থনৈতিক দায়-দেনা, সিন্ডিকেট ও মব জাস্টিস—নতুন সরকারের কঠিন সমীকরণ ◈ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ ◈ প্রথমবারের মতো শহীদ মিনারে জামায়াত আমির, জানালেন শ্রদ্ধা ◈ ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ◈ ‘বিপজ্জনক’ সংখ্যাগরীষ্ঠতায় বিএনপির প্রকৃত রাজনৈতিক চরিত্র দেখা যাবে ◈ কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যয় আড়াই ট্রিলিয়ন ডলারে ◈ ওয়ান‌ডে সি‌রিজ খেল‌তে পা‌কিস্তান ৯ মার্চ বাংলাদেশে আসছে, সূচি ঘোষণা বিসিবির ◈ চাঁদাকে জাতীয়করণের ঘোষণা দেওয়া হলো কি না, প্রশ্ন জামায়াত আমিরের ◈ গাজায় গণহত্যার খরচ ১১২ বিলিয়ন ডলার 

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২১, ০২:৪৮ রাত
আপডেট : ০৯ নভেম্বর, ২০২১, ০২:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জোর করে বিয়ে দিতে চাওয়ায় কিশোরীর আত্মহত্যা

ডেস্ক রিপোর্ট : জোর করে মেয়েকে বিয়ে দিতে চাওয়ায় মা-বাবার ওপর অভিমান করে আদিবাসী সম্প্রদায়ের এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় এ ঘটনা ঘটেছে। পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহত কিশোরী উপজেলার বিশ্বনাথের মেয়ে জয়া রানী (১৫)।

পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার (৮ নভেম্বর) সন্ধ্যার দিকে ওই কিশোরীর পিতা-মাতা জোর করে বিয়ের চাপ দিলে বিয়ে ঠেকাতে নিজ ঘরের দরজা বন্ধ করে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। এসময় পরিবারের লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলেও তাকে বাঁচানো যায়নি।

এদিকে আজ সোমবার উপজেলার পূর্ব কড়িয়া গ্রামে ইমরান হোসেন (২০) নামে এক ইলেকট্রিক মিস্ত্রী ধান মাড়ানোর মেশিনে কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেন।

উভয় ঘটনা পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) পলাশ চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়