শিরোনাম
◈ কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত অন্তত ১২, রেল যোগাযোগ বন্ধ ◈ মহাকাশেও ধাক্কা, নতুন সংকটে যুক্তরাষ্ট্র ◈ রাস্তায় পুলিশ সার্জেন্টের সঙ্গে কোলাকুলি, প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী ◈ ঈদের পর বড় তিন চ্যালেঞ্জের সামনে নতুন সরকার ◈ ঐক্যবদ্ধভাবে প্রিয় দেশকে এগিয়ে নিতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নতুন করে ইসরায়েলে মিসাইল ছুড়েছে ইরান ◈ যুদ্ধ, ভিসা জটিলতা ও ফ্লাইট বাতিল—তিন দিকের চাপে শ্রমবাজার ◈ বিশ্ব পানি দিবস আজ: নিরাপদ পানি পাচ্ছে না দেশের প্রায় ১০ কোটি মানুষ ◈ বিশাল সিঙ্কহোলের দাপটে আতঙ্কে তুরস্কের কৃষকরা, বিপর্যস্ত কৃষিজমি, ঘরবাড়ি তলিয়ে যাওয়ার ভয় ◈ প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাযায় স্বেচ্ছাসেবক লীগ নেতা

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২১, ০২:৩৬ রাত
আপডেট : ০৯ নভেম্বর, ২০২১, ১২:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মঈন চৌধুরী: মনোবিশ্লেষণী সমালোচনা তত্ত্ব

মঈন চৌধুরী
মানুষের ‘মন’ নামক ধরা-ছোঁয়ার বাইরে এক অস্তিত্ব আছে, আর মনের চেতন ও অচেতন ঘরে বন্দি হয়ে আছে মানুষের সত্তা, অস্তিত্ব, সংজ্ঞা, সংবেদ ইত্যাদি ভাষার এক গোলকধাঁধাসহ। ফ্রয়েড, পাভলভ, ইয়ুং, লাকাঁ প্রমুখ মনস্তাত্তি¡ক/ভাষাবিজ্ঞানী মনের কপাট খুলে আমাদের দেখিয়েছেন, ভাষা দিয়ে সৃষ্ট মানুষের মন তার যেকোনো কার্য এবং কার্যের কারণকে প্রভাবিত করে। বিশেষ করে ‘অহং এবং ‘অতি-অহং’-কে অস্বীকার করে মানুষের অদ অনেক সামাজিক আদিম প্রবৃত্তিকে জাগিয়ে তুলতে পারে।

এই আদিম প্রবৃত্তি (কামনা, বাসনা, যৌনতা ইত্যাদি) যখন কোনো আর্থসামাজিক কারণে ‘অবদমিত’ হতে বাধ্য হয়, তখন তা ভাষারূপেই অবস্থান নেয় মনের ‘অচেতন’ কোটরে। ভাষা-সৃষ্ট এই অবদমিত অচেতন একজন মানুষকে বানাতে পারে মনোরোগী, কিংবা এই অবদমিত অচেতনের ভাষা বিভিন্ন রূপক ও প্রতীক সৃষ্টির মাধ্যমে একজন মানুষকে করে তোলে স্রষ্টা। একজন সৃষ্টিশীল মানুষকে আমরা বলি কবি, গল্পকার, ঔপন্যাসিক, নাট্যকার কিংবা শিল্পী। সৃষ্টির প্রেক্ষাপটে যে অবদমিত কামনা-বাসনার যন্ত্রণা অবস্থান করে, এ সত্যকেও এখন আর আমরা অস্বীকার করা যায় না।

মনোবিশ্লেষণী সমালোচনা-পদ্ধতি সিগমুন্ড ফ্রয়েড আর জাক লাকাঁর তত্ত¡সমূহের ওপর ভিত্তি করে দাঁড়িয়েছে এবং এই সমালোচনাতত্ত¡ এখন বহুল ব্যবহৃত। লেখকের মনস্তাত্তি¡ক বিশ্লেষণসহ একটি টেক্সট বা পাঠের অন্তর্গত মনস্তাত্তি¡ক উপাদানও এই সমালোচনা-পদ্ধতি দিয়ে উদ্ধার করা যায়। এই সমালোচনায় একজন সমালোচক ইচ্ছে করলে অন্যান্য সাহিত্যতত্ত¡কে টেনে আনতে পারেন এবং অন্যান্য তত্তে¡র মনস্তাত্তি¡ক বিশ্লেষণও করা যায়। ফেসবুক থেকে

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়