শিরোনাম
◈ বাংলাদেশ-ইউনান বাণিজ্য সম্প্রসারণে নতুন সম্ভাবনা, বাড়ছে বিনিয়োগ ও ব্যবসায়িক সংযোগ ◈ স্থানীয় নির্বাচন: ৪ হাজার ৫৮০ ইউপির ভোট সামনে রেখে ১৩২ কোটি টাকার কেনাকাটা ◈ রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল, বাড়ছে রেমিট্যান্সও ◈ স্কুল-কলেজের ছুটির তালিকায় পরিবর্তন, একাদশের ক্লাসও একদিন পিছিয়েছে ◈ খুনিরা হত্যার পরদিন অপ্রতিমের মায়ের সঙ্গে যে ‘নাটক’ করে ◈ ঝাড়ফুঁকের কথা বলে শিশুকে বলাৎকার, সাবেক জামায়াত নেতা গ্রেপ্তার ◈ আশুলিয়ায় সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানে ভয়াবহ বিস্ফোরণ, নিহত বেড়ে ৮ ◈ কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের বগিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট ◈ জ্বালানি তেলের দাম এক লাফে ২০ টাকা বাড়ল, ডিজেল ১৩৫ ও পেট্রোল ১৬০ টাকা লিটার ◈ ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২১, ০১:৩১ রাত
আপডেট : ০৯ নভেম্বর, ২০২১, ০১:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের পরবর্তী অধিনায়কের নাম জানালেন কোহলি

স্পোর্টস ডেস্ক : কে হবেন ভারতীয় টি-টোয়েন্টি দলের পরবর্তী অধিনায়ক? তা নিয়ে নানারকম জল্পনা-কল্পনা। তবে অধিনায়ক হিসেবে নিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচের আগে বিরাট কোহলি ইঙ্গিত দিলেন, রোহিত শর্মার হাতেই উঠছে অধিনায়কত্বের দায়িত্ব।

আজ নামিবিয়ার বিপক্ষে টসের পর কোহলি বলেন, 'ভারতকে অধিনায়কত্ব করতে পারার বিষয়টি আমার কাছে গর্বের বিষয়। আমি নিজের সেরাটা উজাড় করে দিয়েছি। দীর্ঘতম ফরম্যাটের জন্য সংক্ষিপ্ততম ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়তে হবেই। এই সুযোগ পাওয়ার জন্য আপনি কৃতজ্ঞ। এবার দলকে এগিয়ে যাবেন বাকিরা। রোহিত এমনিতেই দেখভাল করছেন এবং ভারতীয় ক্রিকেট ভালো হাতে আছে।'

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে সহ-অধিনায়ক রোহিত শর্মাই পরবর্তী টি-টোয়েন্টি অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে আছেন। তবে তাকে ভারত এবং নিউজিল্যান্ড সিরিজে বিশ্রাম দেওয়া হতে পারে। সেক্ষেত্রে কিউইদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে কেএল রাহুল ভারতের অধিনায়কত্ব করতে পারেন। দীর্ঘকালীন সময়ে রোহিতই অধিনায়ক থাকবেন। যিনি আইপিএলে অধিনায়ক হিসেবে সফল। অধিনায়ক হিসেবে পাঁচটি আইপিএল ট্রফি জিতেছেন।

এমনিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতীয় ক্রিকেট দলের কোচও পরিবর্তন হচ্ছে। রবি শাস্ত্রীর পরিবর্তে ভারতের কোচ হতে চলেছেন রাহুল দ্রাবিড়। ভারতের 'দ্যা ওয়াল' খ্যাত দ্রাবিড় কোচ হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন রোহিত। আফগানিস্তানকে হারানোর পর তিনি বলেছিলেন, 'দ্রাবিড়কে অনেক শুভেচ্ছা। ওর সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি। ভারতীয় ক্রিকেটের একটি স্তম্ভ রাহুল দ্রাবিড়। ওর সঙ্গে যে ভবিষ্যতে কাজ করতে পারব সেটা খুবই ভালো বিষয়।'

  • সর্বশেষ