শিরোনাম
◈ প্রাথমিক বিদ্যালয়ে প্রধানমন্ত্রীর লেখা বইসহ ৩ বই রাখার নির্দেশ বাতিল ◈ ছবি মুক্তির পরপরই জি-ফাইভ থেকে ‘সাতলুজ’ অপসারণ, দর্শকদের ডাউনলোড করা সংস্করণ দেখতে আহ্বান দিলজিৎয়ের ◈ ভেজালবিরোধী অভিযান জোরদারে উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ গরু চরাতে গিয়ে রাখালের ওপর সিংহের ভয়াবহ হামলা, ৩০ মিনিট আটকে রাখার পর উদ্ধারের ভিডিও ভাইরাল ◈ সমুদ্রের গুপ্তধনের খোঁজে বাংলাদেশ, যুক্তরাজ্যের নকশায় তৈরি হচ্ছে ভাসমান গবেষণাগার ◈ গুলশান-বনানী-বারিধারা লেক রক্ষায় কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ গাজায় প্রশাসনিক ক্ষমতা হস্তান্তরের ঘোষণা, বিলুপ্ত হলো বর্তমান সরকার ◈ প্রধানমন্ত্রী বেতনের ১০% সরকারি কোষাগারে জমা দেন, মন্ত্রীদেরও একই আহ্বান ◈ রেফারিদের খেলা প‌রিচালনার মান নিয়ে ক্ষুব্ধ ইংল্যান্ডের কোচ টমাস টু‌খেল  ◈ খাদ্যপণ্যের দাম কমায় জুনে মূল্যস্ফীতি কমে ৯.১৬ শতাংশ

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২১, ১১:১৫ রাত
আপডেট : ০৮ নভেম্বর, ২০২১, ১১:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাবি ভর্তি পরীক্ষা শুরু মঙ্গলবার, প্রতি আসনে প্রতিদ্বন্দ্বী ১৬৩

নিউজ ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৮৮৯টি আসনের বিপরীতে ৩ লাখ ৮ হাজার ৬০৬ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১৬৩ জন প্রার্থী। আসনগুলোর মধ্যে ৯৫০টি ছাত্রদের এবং ৯৩৯টি ছাত্রীদের জন্য বরাদ্দ করা হয়েছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা শুরু হবে মঙ্গলবার।

এবার বিশ্ববিদ্যালয়টিতে ১ হাজার ৮৮৯টি আসনের বিপরীতে ৩ লাখ ৮ হাজার ৬০৬ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১৬৩ জন প্রার্থী। আসনগুলোর মধ্যে ৯৫০টি ছাত্রদের এবং ৯৩৯টি ছাত্রীদের জন্য বরাদ্দ করা হয়েছে।

এবছর বিশ্ববিদ্যালয়ের ছয় অনুষদের অধীনে ৩৪টি বিভাগ ও তিন ইনস্টিটিউটে ভর্তি পরীক্ষা হবে। ৯ ও ১০ নভেম্বর জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের মধ্য দিয়ে প্রথম পরীক্ষা শুরু হবে।

১১ নভেম্বর আইআইটিভুক্ত ‘এইচ’ ইউনিট এবং আইবিএ জেইউ-ভুক্ত ‘জি’ ইউনিটের ভর্তি পরীক্ষা, ১৪ নভেম্বর সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তিপরীক্ষা, ১৫ নভেম্বর আইন অনুষদভুক্ত ‘এফ’ ইউনিট এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটভুক্ত ‘আই’ ইউনিটের ভর্তি পরীক্ষা, ১৬ নভেম্বর বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘ই’ ইউনিট এবং কলা ও মানবিকী অনুষদভুক্ত (নাটক ও নাট্যতত্ত্ববিভাগ এবং চারুকলা বিভাগ) ‘সি-১’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এছাড়া ১৮ নভেম্বর কলা ও মানবিকী অনুষদভুক্ত (নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ ছাড়া) ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা এবং ২০ ও ২১ নভেম্বর গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষা শুরু হবে প্রতিদিন সকাল ৯টায়। দিনে সর্বোচ্চ ছয়টি করে শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় ৪০মিনিট। তবে ওএমআর পূরণের জন্য আলাদাভাবে ৫ মিনিট সময় দেয়া হবে।

সব ইউনিটের ভর্তি পরীক্ষা ৬০ নম্বরের। পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে। ওই ৬০ নম্বর ৮০ নম্বরে রূপান্তর করে ফল প্রকাশ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়