শিরোনাম
◈ কিডনি-লিভার ট্রান্সপ্ল্যান্টে নতুন সুযোগ, নিকটাত্মীয়ের বাইরে ‘ইমোশনাল ডোনার’ নিয়ে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইনে যা আছে ◈ ১০২ ডিগ্রি জ্বরের স্ত্রীর কাছে পরোটা-মাংসের আবদার, সমালোচনার মুখে যা বললেন মুকিত জাকারিয়া ◈ বিদেশগামীদের ডলার কেনার সীমা বাড়াল বাংলাদেশ ব্যাংক, মানি চেঞ্জারে মিলবে ৩ হাজার মার্কিন ডলার ◈ ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা আদায়ে আন্তর্জাতিক আইন মানবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ আওয়ামী লীগের বিচার ও ক্ষমা প্রার্থনা ছাড়া কি সম্ভব ‘রিকনসিলিয়েশন’? যা বললেন বিশেষজ্ঞরা ◈ ৭ মাসে ৩২ কূপ খনন, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১৪৮ এমএমসিএফ গ্যাস; ২০৩১ সালের মধ্যে ১৫০ কূপের লক্ষ্য ◈ জেলখানায় গণ্ডগোলের ছকে আ.লীগ, শেখ হাসিনাকে নিয়ে নতুন গোলমালে দিল্লি ◈ স্ক্যামার নাকি ভিকটিম? 'স্ক্যাম সিটি'র অন্ধকার দুনিয়া, মিয়ানমারের সাইবার ক্রীতদাসদের গল্প (ভিডিও) ◈ ৩৫ টাকায় সিনেমার পোস্টার আঁকা থেকে জাতীয় পুরস্কার, আয়ের ৯০ শতাংশ দান: সাদাসিধে জীবনযাপনে নানা পাটেকরের বিদায় ◈ ভারতে চলমান আন্দোলনে সরাসরি মাঠে নামছেন জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি (ভিডিও)

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২১, ১১:৩২ দুপুর
আপডেট : ০৮ নভেম্বর, ২০২১, ১১:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রথমবারের মতো দেশে অনুষ্ঠিত হলো ইউরো-এশিয়ান গ্যাস্ট্রোএন্টারোলজি এসোসিয়েশনের বার্ষিক সম্মেলন

মহসীন কবির: [২] ৭ নভেম্বর ২০২১ বাংলাদেশে প্রথমবারের মতো ইউরোপ ও এশিয়া অঞ্চলের লিভার ও গ্যাস্ট্রোএন্টারোলজি বিশেষজ্ঞদের নিয়ে হাইব্রিড ওয়েবিনারের মাধ্যমে অনুষ্ঠিত হয়ে গেলো ইউরো-এশিয়ান গ্যাস্ট্রোএন্টারোলজি এসোসিয়েশন এর ১৮-তম বার্ষিক সম্মেলন। অনুষ্ঠানে বাংলাদেশ সহ ইউরোপ ও এশিয়া অঞ্চলের প্রায় ১১শ’ সম্মানিত লিভার ও গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের চিকিৎসকবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর মূল্যবান বাণী প্রদান করেন।

[৩] অনুষ্ঠানটির প্রারম্ভে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক ডাঃ শেখ মোহাম্মদ ফজলে আকবর। অনুষ্ঠানটির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক শারফুদ্দিন আহমেদ, মাননীয় সংসদ সদস্য জনাব এবাদুল করিম এমপি, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল অধ্যাপক নওশাদ আলী এবং ভাইস প্রিন্সিপাল অধ্যাপক হাবিবুল্লাহ সরকার। উদ্বোধনী অনুষ্ঠানটির শেষে বক্তব্য প্রদান করেন সংগঠনটির ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ডা. মামুন আল মাহতাব এবং অনুষ্ঠানটির শুভ উদ্বোধন ঘোষণা করেন সংগঠনটির প্রেসিডেন্ট অধ্যাপক হাসান ওজাকান।

[৪] অধ্যাপক ডা. মামুন আল মাহতাব বলেন, এই সংগঠনের মাধ্যমে বিশ্বের দুই অঞ্চলের লিভার বিশেষজ্ঞরা এক ছায়াতলে থেকে পারস্পরিক জ্ঞান অন্বেষণ ও বিতরণের মাধ্যমে দুই মহাদেশের মানুষকে সর্বাধুনিক সেবা দেয়াই এই সংগঠনটির মূল ব্রত।

[৫] অনুষ্ঠানটি কোভিড-১৯ ও লিভারের রোগ, হেপাটাইটিস-বি ও সি, ফ্যাটি লিভার ইত্যাদি কয়েকটি সেশনে বিভক্ত ছিল।

[৬] অনুষ্ঠানে লিভারের বিভিন্ন রোগের বর্তমান ও ভবিষ্যৎ চিকিৎসাপদ্ধতিসহ বাংলাদেশের লিভার বিশেষজ্ঞ ডা. শেখ মো. ফজলে আকবর ও অধ্যাপক ডা. মামুন আল মাহতাবের উদ্ভাবিত হেপাটাইটিস-বি রোগের ওষুধ ন্যাসভ্যাক্র কোভিড-১৯ চিকিৎসায় ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

  • সর্বশেষ