শিরোনাম
◈ আমার বক্তব্য থেকে এক ফোটাও সরব না, দেশে আর কোনো স্বপ্ন নেই: ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে মুখোমুখি সালমান মুক্তাদির ◈ ফারুকী-তিশার বিচ্ছেদ গুঞ্জন: ভিত্তিহীন বলছে সংশ্লিষ্টরা ◈ ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুষ খাব না তো কি বায়তুল মোকাররমের ইমাম হব: এএসআইর বক্তব্যে তোলপাড় ◈ দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে ◈ ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ ৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা ◈ বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং লাইভ সিসিটিভিতে দেখানোর দাবিতে আইনি নোটিশ ◈ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, আগের শনিবার খোলা থাকবে অফিস ◈ খাদ্য নিরাপত্তায় বিশ্বব্যাংকের সঙ্গে ৩০ কোটি ডলারের ঋণচুক্তি ◈ নির্মাণকাজে সংকুচিত হচ্ছে চুনতি অভয়ারণ্যের হাতির চলার পথ, বাড়ছে ট্রেন সংঘর্ষের ঝুঁকি

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২১, ০২:০৫ রাত
আপডেট : ০৮ নভেম্বর, ২০২১, ০২:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিউজিল্যান্ডের জয়ে অনুশীলন বাতিল করলো ভারত

স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের ম্যাচটায় চোখ ছিল ভারতের। সে ম্যাচে আফগানরা জিতলেই জেতার পরেই পরিষ্কার হয়ে যায় ছবিটা। এ বারের টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার আগেই বিদায় নিলেন বিরাট কোহলীরা। তার পরেই শোনা গেল, দুবাইয়ে অনুশীলন বাতিল করেছে ভারতীয় দল।

দলীয় সূত্র ধরে ভারতীয় সংবাদ মাধ্যম জানাচ্ছে রোববার নিউজিল্যান্ড-আফগানিস্তান ম্যাচ দেখছিলেন কোহলিরা। আফগানিস্তান জিতলেই উজ্জ্বল হয়ে উঠত ভারতের শেষ চারে যাওয়ার আশা। ভারতের ভাগ্যে শেষমেশ সে শিকে ছেঁড়েনি। যার ফলেই বাতিল হয়েছে দলের অনুশীলন।

রোববার সন্ধ্যায় দুবাইয়ে আইসিসি একাডেমির মাঠে ছিল কোহলিদের অনুশীলন। নামিবিয়া ম্যাচকে সামনে রেখে ভারতের সবারই সে অনুশীলনে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু নিউজিল্যান্ড আফগানদের হারিয়ে দেওয়ার পরপরই নিজেদের অনুশীলন বাতিল করার সিদ্ধান্ত নেয় ভারতীয় দল। ফলে নামিবিয়া ম্যাচে কোনোপ্রকার অনুশীলনে নামা ছাড়াই খেলতে নামবেন কোহলিরা। তবে এ নিয়ে এখনো আইসিসি কিংবা ভারতীয় শিবিরের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচেই হারের কবলে পড়ে ভারত। প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হারে ১০ উইকেটের বিশাল ব্যবধানে। চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে বিশ্বকাপের মঞ্চে প্রথমবার হার, তাও এতবড় ব্যবধানে। সে ধাক্কাটাই সামলাতে পারেনি কোহলির দল। পরের ম্যাচে নিউজিল্যান্ডের কাছেও হারে ৮ উইকেটে। পরের দুই ম্যাচে আফগানিস্তান ও স্কটল্যান্ডকে বড় ব্যবধানে হারালেও পয়েন্টের বিচারে সেমিফাইনালে ওঠার আশা আজ শেষ হয়ে গেছে ভারতের।

  • সর্বশেষ