শিরোনাম
◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২১, ১২:৫৫ রাত
আপডেট : ০৭ নভেম্বর, ২০২১, ১২:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নতুন রূপে হাজির মেহজাবিন

বিনোদন ডেস্ক: ছোটপর্দার বড় তারকা মেহজাবিন চৌধুরী তার অভিনয় ক্যারিয়ারে নানামুখী চরিত্রে নিজেকে মেলে ধরেছেন। বেশির ভাগই হয়েছে প্রশংসিত। নন্দিত এই অভিনেত্রী এবার হাজির হলেন জাপানি ভিডিও গেমের জনপ্রিয় চরিত্র লিওনা হেইদারন হিসেবে। একটি বিজ্ঞাপনে তাকে এমন চরিত্রে দেখা যাবে।

‘কিং অব ফাইটারস’-ভিডিও গেমের কাল্পনিক চরিত্র লিওনা। আর সেই সাজে সাজতে লিওনার মতোই চুলে পরিবর্তন এনেছেন মেহজাবীন। ২৭ অক্টোবর ফেসবুক পেজে কিছু ছবি প্রকাশও করেছেন এই অভিনেত্রী। সঙ্গে জুড়ে দিয়েছেন লিওনার ছবিও। মেহজাবীন জানান, এটা ‘দ্য সাইলেন্ট সোলজার’ গেম-খ্যাত চরিত্র লিওনা।

এদিকে জানা যায়, একটি মোবাইল ফোন সেট নির্মাণকারী প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্যই মেহজাবীনের এই লুক, যা শিগগিরই প্রচার হবে টিভি চ্যানেলগুলোতে।

সম্প্রতি মেহজাবীন ভিকি জাহেদের ‘পুনর্জন্ম’ সিক্যুয়েলে অভিনয় করে দারুণ প্রশংসিত হন। স্বল্পদৈর্ঘ্য আকারে এর দ্বিতীয় কিস্তি প্রচার হয়েছে। আসছে তৃতীয় সিক্যুয়েলও। এতে তার বিপরীতে আছেন আফরান নিশো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়